Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pakistan: পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, কমপক্ষে ৫২ জনের মৃত্যুর আশঙ্কা

বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান। মসজিদের ভেতরে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। কমপক্ষে ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হজরত মহম্মমদের জন্মদিবস উদযাপনে শোভাযাত্রা বেরিয়েছিল সেখানে। বালুচিস্তানের মুস্তাং জেলায় মসজিদের ঠিক সামনেই বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। কোয়েট্টায় গুরতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এখনও পর্যন্ত ২০ জন আহতের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

Pakistan

আহতের সংখ্যা বেড়ে ৫০ হয়ে গিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। নবী দিবসের দিন এই ধরনের বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন তিনি।

বালুচিস্তানে অশান্তি তৈরি করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। চলতি মাসেই বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে বালুচিস্তানে। তারপরে ফের বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ২০২৩ সালে এখনও পর্যন্ত পাকিস্তানে মোট ২২টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং সবকটি বিস্ফোরণের ঘটনাতেই কোনও না কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+