সিরিয়ায় পুলিশ ট্রেনিং সেন্টারে আত্মঘাতী হামলায় মৃত অন্তত ৪০
ত্রিপোলি, ৭ জানুয়ারি : সন্ত্রাসবাদের ছায়া থেকে যেন বেরতেই পারছে না সিরিয়ার মতো দেশগুলি। এদিন এখানকার একটি পুলিশ ট্রেনিং ক্যাম্পে এক শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, পশ্চিম লিবিয়ার জ্লিটেন শহরে আল-জাহফল পুলিশ ট্রেনিং ক্যাম্পে এই আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এই ট্রেনিং সেন্টারটি মুয়াম্মর গদ্দাফির আমলে মিলিটারি বেস ক্যাম্প ছিল।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকেই গদ্দাফিকে সরিয়ে দিয়ে গোটা সিরিয়ায় আইএস জঙ্গিরা প্রভাব বাড়িয়ে নিয়েছে। তখন থেকে শুরু করে এখনও সেদেশে অশান্তি অব্যাহত।
ইসলামিক স্টেটের নামে সারা দেশে ও এমনকী ওই অঞ্চলে অশান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে জঙ্গিরা। আত্মঘাতী হামলার সময়ে এদিন ট্রেনিং সেন্টারের মধ্যে বহু মানুষ ছিলেন।
এদিনের হামলা যে আত্মঘাতী হামলা তা স্বীকার করে বিবৃতি দিয়েছেন লিবিয়ায় থাকা জাতিপুঞ্জের আধিকারিক মার্টিন কোবলার।












Click it and Unblock the Notifications