এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে ফের বড় হামলা! আত্মঘাতী বিস্ফোরণে পাঁচ চিনা নাগরিক-সহ অন্তত ছয় জনের মৃত্যু
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয় চিনা নাগরিকের মৃত্যু হয়েছে। চিনা নাগরিকদের নিয়ে যাওয়ার সময় এদিন উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী হামলা চালানো হয়। সেই সময় অন্তত ছয় চিনা নাগরিকের মৃত্যু হয়। এই খবর পাকিস্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা চিনকে পাকিস্তানের ঘনিষ্ঠ বলেই মনে করা হয়।
পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী. খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলায় চিনা নাগরিকদের কনভয়ের ওপরে আত্মঘাতী হামলা চালানো হয়. বেশাম শহরের কাছে এই হামলা চলে। মৃতরা সবাই চিনের ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, চিনা ইঞ্জিনিয়ারদের নিয়ে গাড়িটি ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করে। সেটি যখন খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসু ক্যাম্পের দিকে যাচ্ছিল, সেই সময় কনভয় লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। এই হামলায় কতজন আহত হয়েছেন, তার তথ্য পাওয়া যায়নি। এই দাসু আগেও জঙ্গিদের নিশানায় ছিল। গত ২০২১-এ সেখানে একটি বড় হামলা হয়। এরপর একটি বাসে হামলায় নয় চিনা নাগরিক-সহ তেরোজনের মৃত্যু হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি তে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে একটি পোড়া গাড়ি রয়েছে, সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি চিনা নাগরিকদের কনভয়ে ধাক্কা দেয়। স্থানীয় পুলিশের তরফে চিনের পাঁচ ইঞ্জিনিয়ারের পাশাপাশি গাড়ির চালকের মৃত্যুর কথা জানানো হয়েছে। হামলায় অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামাবাদ থেকে কোহিস্তান যাওয়ার সময় এই হামলা চালানো হয়। পাকিস্তানে প্রায়ই সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটছে। গত ২০ মার্চ বেলুচিস্তান লিবারেশন আর্মির যোদ্ধারা গোয়াদর বন্দর লক্ষ্য করে হামলা চালায়। সেই সময় দুই পাকিস্তানি সেনা-সহ দশজনের মৃত্যু হয়। হামলাকারীরা সেখানকার নিরাপত্তারক্ষীদের ওপরে গুলি চালানোর আগে বিস্ফোরণ ঘটায়।
প্রসঙ্গত, পাকিস্তান চিনের সহযোগিতায় এই বন্দরের উন্নয়ন করছে। স্থানীয় বেলুচ জনগণ এর বিরোধিকা করে আসছে। যে কারণে বেলুচিস্তান লিবারেশন আর্মির নিশানায় প্রায়ই চিনের নাগরিকদের নিশানা করে।
উল্লেখ করা প্রয়োজন, গত কয়েক দশক ধরে বেলুচিস্তানের স্থানীয় বাসিন্দারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। তারপরেও চিন সেখানে বিনিয়োগ করছে এবং অর্থনৈতিক করিডর তৈরিতে সাহায্য করছে। এরই বিরোধিতায় সামিল হয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তান প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও সব থেকে বঞ্চিত অঞ্চল বলে অভিযোগ সেখানকার বাসিন্দাদের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications