ইসলামাবাদে আত্মঘাতী হামলায় এক বিচারক-সহ মৃত ১১

পুলিশ সূত্রের খবর, আদালত চত্বরে ঢুকে একের পর এক গ্রেনেড বিস্ফোরণ করে দুই জঙ্গি।
তারপরেই নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। নিরাপত্তা রক্ষীরা প্রত্যাঘাতের সুযোগই পাননি। এই ঘটনায় আদালতের এক বিচারক রাফাকত আওয়ানের মৃত্যু হয়েছে।
গুলি চালানোর পরেই মানব বোমায় বিস্ফোরণ ঘটায় ওই দুই জঙ্গি। আদালতের চেম্বারে চেম্বারে ঢুকে গুলি চালাতে থাকে অন্যরা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নাসির আলি খান ইসলামাবাদকে নিরাপদ ঘোষণা করার এক দিন পরেই এই ঘটনা আরও একবার আতঙ্ককে উস্কে দিল।
সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রায় ১৫ মিনিট ধরে এই গুলির লড়াই চালাতে থাকে দুষ্কৃতীরা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, বিস্ফোরণের স্থানটি ঘিরে ফেলা হয়েছে। পুলিশ ও আধা সামরিকবাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications