করোনা-ফ্রি ভিয়েতনামে হঠাৎই ছড়াচ্ছে সংক্রমণ! চিনের করোনা হামলার তত্ত্বে ঘনীভূত রহস্য
করোনা ভাইরাস সাফল্যের সঙ্গেই মোকাবিলা করে এসেছে ভিয়েতনাম। তবে হঠাৎই ফের নতুন করে সংক্রমণের খবর মিলছে ভিয়েতনামে। দেশের কেন্দ্রস্থলে দানাং শহরে সংক্রমণের খবর মিলেছে। আর তাতেই নতুন করে সতর্কতার বার্তা দিয়েছে দেশের রাজধানী হ্যানয় প্রশাসন।

বাণিজ্যযুদ্ধে অ্যাডভান্টেজ ভিয়েতনাম হতেই কোভিড সংক্রমণ
যুক্তরাষ্ট্র-চিন বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অনেক বহুজাতিক কম্পানি উৎপাদনব্যবস্থা চীন থেকে ভিয়েতনামে সরিয়ে নিচ্ছে। করোনা মহামারী এ প্রবণতা আরো বাড়িয়ে দিয়েছে। স্যামসাং, নাইকি, অ্যাডিডাস, প্যানাসনিকসহ আরও অনেক বহুজাতিক কম্পানি ভিয়েতনামে কারখানা স্থাপন করেছে, অনেকের প্রক্রিয়াধীন। শুধু জাপানেরই অনেক কম্পানি ভিয়েতনামে কারখানা স্থানান্তর করছে।

করোনা ছড়াতেই বেড়ছে জল্পনা
চিন ছাড়তে আগ্রহী অনেক কম্পানির কাছে তুলনামূলক অগ্রাধিকার পাচ্ছে ভিয়েতনাম। এসব কম্পানিকে টানতে তারা প্রশাসনিক প্রক্রিয়াও সহজ করে দিচ্ছে। ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণে গুরুত্ব দিচ্ছে। এহেন পরিস্থিতিতেই ফের নতুন করে সেদেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় শুরু হয়েছে জোর জল্পনা।

গত তিনমাসে ভিয়েতনামে করোনা সংক্রমণ প্রায় ছিল না
গত তিনমাস ধরে ভিয়েতনামে করোনা সংক্রমণ প্রায় ছিল না বললেই চলে। এমনও মাস গিয়েছে যখন সেদেশে কোনও করোনা কেস উঠে আসেনি। তবে এরই মাঝে দুদিন আগে ভিয়েতনামের দানাং শহরে একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় কমপক্ষে ১৮ হাজার পর্যটককে শহর ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভিয়েতনাম সরকার বলছেন ৩০ জনের করোনা পজেটিভ আসার পর, ওই শহর ফাঁকা করতে মোটামুটি চারদিন সময় লাগবে। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ওই রোগী গত একমাস ধরে নিজ জেলায় বাড়িতে রয়েছেন এবং শহরের বাইরে ভ্রমণ করেননি। এই কারণেই আরও ঘণীভূত হয়েছে রহস্য।

নতুন করে ৩০ জনের আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য
চিনের সঙ্গে দীর্ঘ ও বিস্তৃত সীমান্ত থাকা সত্ত্বেও দেশে সংক্রমণের সংখ্যা ৪৪৬-এর ভিতরেই বেঁধে রাখতে সক্ষম হয় ভিয়েতনাম। দেশের জনসংখ্যা ৯৫ মিলিয়ন। কিন্তু দানাংয়ে কম করে ৩০ জনের আক্রান্ত হওয়ার খবরে পরিস্থিতি বদলাতে চলেছে। দেশের সরকার আগামী ১৫ দিনের জন্য দানাংয়ে বিমান ওঠা-নামা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

চিনের করোনা হামলা
প্রয়োজনীয় অবকাঠামো ও বাজারবান্ধব নীতির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিদেশি বিনিয়োগ এবং উৎপাদনকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে ভিয়েতনাম। তৈরি পোশাক খাতের পাশাপাশি ইলেকট্রনিকস পণ্য তৈরির বড় বড় কোম্পানিও ভিয়েতনামে কারখানা প্রতিষ্ঠা করেছে। তবে এর মাঝে ফের এই করোনা সংক্রমণ চিনের দিকে আঙুল তোলার একটা সুযোগ করে দিল। তবে কি বাণিজ্য হারানোতেই ভিয়েতনামে করোনা আহমালা চালালো চিন?












Click it and Unblock the Notifications