সুদানে গৃহযুদ্ধ অব্যাহত, আটকে পড়া ভারতীয় নিয়ে বাড়ছে চিন্তা, চেষ্টায় বিদেশমন্ত্রক
সুদানে সেনা ও আধাসেনার মধ্যে দ্বন্দ্বে বিপদে পড়েছেন সেদেশে থাকা ভারতীয়রা। বহু ভারতীয় সেদেশে আটকে রয়েছেন। কীভাবে তাঁদের বের করা যায় তা নিয়ে আলোচনা চলছে। ভারতীয়দের কাছে পর্যাপ্ত খাবার-জল নেই। বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন। ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিভিন্ন দেশের কাছে আবেদন করা হয়েছে যাতে আটকে থাকা ভারতীয়দের বের করে আনা যায়।

সুদানে চলা গৃহযুদ্ধের মাঝে ভারত ইতিমধ্যে সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ও তাঁদের সেখান থেকে বের করে আনতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশের সঙ্গে যোগাযোগ করেছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, সৌদি বা ইউএই সাহায্যের আশ্বাস দিয়েছে।
সুদানে থাকা ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতির ওপরে নজর রেখেছে। আমেরিকা, ব্রিটেনের মতো দেশের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। প্রয়োজনে তারা সাহায্য করবে। সুদানে এই মুহূর্তে নানা জায়গায় বোমাবাজি ও গোলাগুলি চলছে। পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে।
সুদানে ভারতীয়র সংখ্যা প্রায় ২৪০০ জনের মতো। তবে পরিস্থিতি, বিশেষ করে বিমানবন্দর এলাকাগুলিতে এতটাই উদ্বেগের যে অন্য দেশগুলিও উদ্ধারকার্য করতে পারছে না। তবে সুদানের খারতৌমের দূতাবাস গোটা দেশের ওপর নজর রেখে চলেছে।

সুদানের ভারতীয় দূতাবাস সেদেশের ভারতীয়দের বিজ্ঞপ্তি দিয়ে প্রয়োজন না পড়লে বাইরে বেরোতে নিষেধ করেছে। একজন ভারতীয় বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছেন। এই ঘটনা যাতে আর না ঘটে, সেটা নিশ্চিত করতেই সতর্ক পদক্ষেপ করছে ভারত।
সুদানের সেনা ২০২১ সালের অক্টোবরে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে। সেই ক্ষমতা নির্বাচিত সরকারে হাতে যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেজন্য সেদেশের আধাসেনা দ্বন্দ্বে জড়িয়েছে। ফলে নতুন করে গৃহযুদ্ধে তপ্ত আফ্রিকাও আরও একটি দেশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications