'গুঁড়িয়ে দাও', আওয়াজ উঠল বাংলাদেশে! ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনূস, দলে দলে ছাত্ররা এগোচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে

Bangladesh: প্রবল চাপের মুখে বাংলাদেশের ইউনূস সরকার! ফের একবার বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল সে দেশজুড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ ফের একবার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। শুধু তাই নয়, এই দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রকের দিকেও গণপদযাত্রা করছেন বাম ছাত্র সংগঠনগুলি।

যদিও পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। মিছিল কিছুটা এগোতেই শিক্ষাভবনের সামনে আটকে দেওয়া হয়। যদিও পুলিশের ব্যারিকেড ভেঙে এগানোর চেষ্টা। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ (Bangladesh) পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি আন্দোলনকারীদের। এরপর রাস্তায় বসে চলছে বিক্ষোভ।

bangladesh

এদিকে পদত্যাগের বিষয়ে কিছু না বললেও অন্তবর্তী সরকারের ব্যর্থতা মেনে নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর দাবি, ''দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে- এটা অস্বীকার করার উপায় নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই''। এমনকী সরকারের ব্যর্থতা যে আছে তাও মেনে নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আর এহেন মন্তব্যের পর আবারও মহম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে সে দেশে প্রশ্ন উঠছে। বাংলাদেশের অনেকেই তাঁর পদত্যাগের দাবিও জানাচ্ছেন। বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে গত কয়েকমাস কেটে গিয়েছে। কিন্তু এখন উত্তাল সে দেশ। বিভিন্ন ইস্যুতে কার্যত প্রত্যেকদিনই ক্ষোভ-বিক্ষোভ চলছে। প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। প্রকাশ্যে চলছে গুলি, খুন-খারাপি। শুধু তাই নয়, সে দেশের প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা। একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটে চলেছে।

সরকার পুলিশ বাংলাদেশে কার্যত মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ' ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কয়েক হাজার শিক্ষার্থী এদিন মিছিল বের করেন। রবিবার থেকে দফায় দফায় এই ইস্যুতে আন্দোলন ছড়ায় বাংলাদেশে। আজ সোমবার পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

এদিনের মিছিল থেকে স্লোগান উঠতে থাকে 'যে সিস্টেম ধর্ষক পালে, সেই সিস্টেম গুঁড়িয়ে দাও, জাগো মাতা, কন্যা, ভগ্নি জায়া; স্টেপ ডাউন হোম অ্যাডভাইজর জাহাঙ্গীর' ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ডও দেখানো হয়। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh) । প্রবল চাপের মুখে ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তফা দেয় কিনা সেদিকে নজর সবার। তবে এই আন্দোলনের পর বাংলাদেশজুড়ে কড়া নিরাপত্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+