হাসিনার কায়দাতেই ইউনূসকে সরানোর ছক? রেল লাইনের উপর শুয়ে ছাত্ররা, যোগাযোগ বিছিন্ন ঢাকার সঙ্গে, উত্তাল বাংলাদেশ

Bangladesh: ছাত্র বিক্ষোভে ফের একবার উত্তাল বাংলাদেশ। একাধিক দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দলে দলে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে রাস্তা, রেল আটকে চলছে বিক্ষোভ। এমনকি বহু শিক্ষার্থী ট্রেন লাইনের উপর শুয়ে আছেন বলেও জানা যাচ্ছে। যার জেরে গোটা দেশে কার্যত স্তব্ধ ট্রেন চলাচল। রাজধানী ঢাকার সঙ্গে বিছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায় ট্রেন যোগাযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনীকে নামানো হয়েছে। কার্যত গত বছর জুলাই-অগাস্ট মাসে একই ভাবে ছাত্র বিক্ষোভে একেবারে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। পরিস্থিতি এতটাও যে অগ্নিগর্ভ হয়ে ওঠে শেষমেশ বাংলাদেশের (Bangladesh) মসনদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা।

Bangladesh

সেই ঘটনার কয়েকমাস কেটে যাওয়ার পরেও শান্ত না ঢাকা সহ একাধিক এলাকা। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি প্রশ্নের মুখে আইনশৃঙ্খলাও। আর এর মধ্যেই নতুন করে ছাত্র বিক্ষোভ বাংলাদেশে। জানা যাচ্ছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমি ক্যালেন্ডার প্রকাশ করা, শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার সহ একাধিক দাবিতে উত্তাল সে দেশ। দফায় দফায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। আজ সোমবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ-আন্দোলন। বেলা বাড়তেই পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।

বিভিন্ন প্রান্তে শুরু হয় রেল অবরোধ। লাল পতাকা দেখিয়ে একেবারে বিভিন্ন জায়গায় রেল থামানো হয় বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, তিতুমীর কলেজের কয়েশ শিক্ষার্থী মহাখালী রেলগেটে লাইনের ওপর শুয়ে পড়েছে। এর ফলে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়েছে। বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল।

অন্যদিকে আন্দোলনকারীরা বিভিন্ন রাস্তায় বাঁশ ফেলে অবরোধ শুরু করেছেন বলে জানা যাচ্ছে। গুলশান লিংক রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ। যার ফলে বহু গাড়ি আটকে পড়েছে। তীব্র যানজট। আর এই ছবি দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছে যে, একাধিক পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ ইউনূস সরকারের উপর ক্ষুব্ধ।

প্রধান উপদেষ্টা হলেও দেশকে সামলাতে ব্যর্থ। এমন চলতে থাকলে হাসিনার মতোই ইউনূসের অবস্থা হবে না তো? ক্রমশ জল্পনা বাড়ছে ওপার বাংলাজুড়ে (Bangladesh)। যদিও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন ইউনূস সরকারের শিক্ষা উপদেষ্টা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+