Bangladesh: ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, কারাগারে অগ্নিসংযোগ বিক্ষোভকারীদের, মুক্ত করা হল কয়েদিদের
ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে বাংলাদেশের। সংরক্ষণের প্রতিবাদে ছাত্র আন্দোলনে সামিল হয়েছেন জনসাধারণও। যুবারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যেই ৬৪ জন মারা গিয়েছেন বাংলাদেশে। সেনা নামিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
বিক্ষোভকারীরা বাংলাদেশের নরসিংদি জেলা কারাগারে অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গিয়েছে। জেলে বন্দি প্রায় শতাধিক কয়েদিকে মুক্ত করেছে বিক্ষোভকারীরা। পুলিশ অফিসার জানিয়েছেন কতজন বন্দি জেল থেকে পালিয়েছেন তার সঠিক হিসেব এখনও পাওয়া যায়নি।

সরকারি চাকরিতে সংরক্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ছাত্র বিক্ষোভ যে এই বিপুল আকার ধারন করবে সেটা হাসিনা সরকারও বুঝতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে ঢাকা সহ একাধিক জায়গায় সেনা নামাতে হয়েছে বাংলাদেশ সরকারকে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ৬৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে জেলে অগ্নিসংযোগের ঘটনা বেশ উদ্বেগজনক। ঢাকায় সবরকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সবরকম মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার পুলিশ প্রধান হাবিবুর রহমান জানিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বধ্য পরিকর তাঁরা।
কিন্তু কড়া পুলিশি প্রহরার পরেও বিক্ষোভকারীদের আটকানো যাচ্ছে না। ঢাকার একাধিক জায়গায় মিছিল করছেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে একাধিক জায়গায়। আন্দোলনকারীরা রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, তাঁদের আন্দোলন জারি থাকবে। শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে তারা। বিক্ষোভ আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছে তার জন্য সরকার দায়ী বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।
এদিকে খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্কত ৬৪ জনের মৃত্যু হয়েছে এই আন্দোলনে। আহত হয়েছেন অসংখ্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের জন্য চাকরিতে সংরক্ষণের নির্দেশিকা জারি করে হাইকোর্ট। তারপরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।












Click it and Unblock the Notifications