Bangladesh Quota Protest: ভাইয়ের রক্তের উপর দিয়ে সংলাপ নয়! হাসিনার আলোচনার বার্তা খারিজ করল আন্দোলনকারীরা

Bangladesh Quota Protest: ক্রমশ জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আজ শুক্রবারও উত্তাল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে সে দেশে। এই অবস্থায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। আন্তজার্তিক একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩৯ জনের মৃত্যু হয়েছে।

বেশিরভাগই আন্দোলনকারী পড়ুয়া বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছে একজন সাংবাদিকও (Bangladesh Quota Protest)।

bangladesh

এই অবস্থায় (Bangladesh Quota Protest) পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অবস্থায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনও জায়গায় যে কোনও পরিস্থিতিতে এই বৈঠকের কথা বলা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর সেই বৈঠকের প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর তরফে নেতৃত্বরা স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ সরকারের প্রস্তাবে সাড়া দেওয়া হবে না।

শুধু তাই নয়, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর নামে তৈরি তৈরি পেজের তরফে আন্দোলনকারীরা স্পষ্ট (Bangladesh Quota Protest) জানিয়ে দিয়েছেন, এক দিকে গুলি আর লাশ, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কী ভাবে সংলাপ হতে পারে? তাঁর এহেন বার্তায় সহমত করেছেন একাধিক আন্দোলনকারী ছাত্র -ছাত্রী। অন্যদিকে বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও কার্যত শাট ডাউন গোটা দেশ। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে আকাশে উড়ছে সেনার হেলিকপ্টার।

সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাকে। গোটা দেশে বন্ধ রাখা হয়েছে ট্রেন পরিষেবাকেও। বৃহস্পতিবার দুপুরের পর থেকে কোনও ট্রেন আর ছাড়েনি। এর মধ্যেই বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ দেশেই ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। সম্পূর্ণ পরিস্থিতির (Bangladesh Quota Protest) উপর কড়া নজর রাখা হচ্ছে ভারতের তরফে। নতুন করে এক বার্তায় বাংলাদেশে বসবাসকারীদের ফের একবার ভারতীয় নাগরিকদের সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+