Modi In US: বাইডেনের বাসভবনে মোদী, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

Modi In US: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে শনিবারই পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপর ডেলাওয়ারের গ্রিনভিলে তিনি বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।

বাইডেনের নিজের বাসভবনে এই বৈঠকটি হয়েছে। বৈঠকের পর সদর্থক বার্তা দিয়ে পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট।

Modi In US

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শীঘ্রই মেয়াদ ফুরাচ্ছে বাইডেনের। বাইডেন আর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন না। ডেমোক্র্যাটদের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর লড়াই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ফলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সম্ভবত বাইডেন শনিবারই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ দ্বিপাক্ষিক বৈঠকটি সারলেন।

বৈঠকের পর মোদী লিখেছেন, তাঁর বাসভবনে বৈঠকের জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয় নিয়ে বৈঠক হয়েছে।

মোদীর হাত ধরে বাসভবনের ভিতরে নিয়ে যান বাইডেন। বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখান। বৈঠকের শেষে বাইডেন এক্স হ্যান্ডলে লেখেন, ইতিহাসে চোখ রাখলেই দেখা যাবে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই শক্তিশালী, নিবিড় ও গতিশীল। যখনই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করি, পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতার নয়া ক্ষেত্র উন্মোচিত হয়। যা দেখে আমি অভিভূত হই। এই বৈঠকও ব্যতিক্রম ছিল না।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন হবে নভেম্বরের ৫ তারিখ। তার আগে বাইডেনের সঙ্গে মোদীর বৈঠক তাৎপর্যপূর্ণ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহম কোয়াট্রা, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যেমন মোদীর সঙ্গে রয়েছেন, তেমনই মার্কিন প্রতিনিধিদলে ছিলেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন, রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী জ্যাক সুলিভান ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।

মোদী ও বিডেন কোয়াড সামিটে যোগ দেবেন। যেখানে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিডা। বিগত কয়েক বছরে কোয়াডের অগ্রগতি বিশ্লেষণের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আগামী দিনের রূপরেখা নিয়েও আলোচনার কথা রয়েছে।

২০২১ সালে প্রথম কোয়াড লিডারদের সামিট হয়েছিল ভার্চুয়ালি। এরপর ২০২১ সালেরই সেপ্টেম্বরে কোয়াড লিডারদের বৈঠক হয় ওয়াশিংটনে। ২০২২ সালে তা ফের হয় ভার্চুয়ারি। চতুর্থ সামিট হয় ২০২২ সালে জাপানে। গত বছর পঞ্চম বৈঠকটি হয়েছিল হিরোশিমায়।

নরেন্দ্র মোদী ফিলাডেলফিয়ায় পৌঁছনোর পর এক্স হ্যান্ডলে লেখেন, বিশ্বকে আরও উন্নত করা এবং বিশ্বের নানা চ্যালেঞ্জের মোকাবিলা করা নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা হবে। প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মোদী। তিনি রবিবার নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+