ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, বাড়ছে মৃতের সংখ্যা, জারি উচ্চ সতর্কতা
ইন্দোনেশিয়ার লোম্বকে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে বালির পূর্বদিকে ১৪০ মাইল দূরে।
ইন্দোনেশিয়ার লোম্বকে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে বালির পূর্বদিকে ১৪০ মাইল দূরে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস ও রেড ক্রেসেন্ট সোসাইটিস এই খবর জানিয়েছে।
ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৪। ঘটনায় অন্তত ৩৩জন মানুষ আহত হয়েছেন বলেও খবর। ইতিমধ্যে প্রশাসনের তৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়েছে। লোম্বক দ্বীপের উত্তর-পূর্ব অংশের বহু বিল্ডিং ভেঙে পড়েছে।

বহু মানুষের নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। মাটি থেকে ৭.৫ কিমি গভীরে কম্পনের উৎপত্তিস্থল ছিল। এমনটাই জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।
Telah terjadi gempa 6.4 SR menimpa Lombok Utara, NTB. Sejumlah bangunan mengalami kerusakan. Hingga kini masih dilakukan assesment. (29/7/2018) #gempantb #PMISiapBantu pic.twitter.com/XKYWwSUWcR
— Indonesian Red Cross (@palangmerah) 29 July 2018
ইন্দোনেশিয়ার এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। কয়েকদিন পরপরই এখানে কম্পন অনুভূত হয়। তবে এদিনের কম্পনই সবচেয়ে ভয়াবহ ছিল বলে বাসিন্দারা জানিয়েছেন। মোট ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। লোম্বকের সেম্বালুন জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
Ahyanto, tim PMI Lombok Timur mengatakan bahwa dalam merespon #gempantb PMI bantu evakuasi warga di Kecamatan Sembalun, dimana lokasi tersebut adalah lokasi yang terdampak paling parah. #PMISiapBantu pic.twitter.com/qcUPoYoo3s
— Indonesian Red Cross (@palangmerah) 29 July 2018













Click it and Unblock the Notifications