নেপালে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১০০ ছাড়িয়েছে, আহত বহু! চলছে উদ্ধারকাজ
শুক্রবার গভীর রাতে নেপালে ভয়াবহ ভূমিকম্প। ইতিমধ্যে মতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা ক্রমবর্ধমান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। এই ভূমিকম্প অনুভূত হয় ৫০০ কিমি দূরে থাকা দিল্লিতেও। এছাড়া উত্তর প্রদেশ, বিহার-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায়ও ভূমিকম্প অনুভূত হয়।। এমন কী তা অনুভূত হয়েছে কলকাতাতেও।
স্থানীয়রাই রাতের অন্ধকারে ধ্বংসস্তূপের মধ্যে গিয়ে আটকে পড়াদের উদ্ধার কাজে হাত লাগান। বহু বাড়ির ক্ষতি হয়েছে। বহু জায়গাতেই দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে। আতঙ্কে অনেকেই রাতে আর ঘরে ফিরে যাননি।

নেপালের রুকুম পশ্চিমে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানিয়েছেন সেখানকার সরকারি আধিকারিক। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ভূমিকম্পের ফলে যে জীবনহানি ও পরিকাঠামোর ক্ষতি হয়েছে, তাতে শোক প্রকাশ করেছেন।
নেপালের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের বলা হয়েছে, প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল শুক্রবার রাতে জাজারকোটের রামিডান্ডায় বহু মানুষের মৃত্যু এবং অন্য ক্ষয়ক্ষতির জন্য দুঃখপ্রকাশ করেছেন। এছাড়াও তিনি তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণের জন্য বিভিন্ন সংস্থাকে সক্রিয় করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ভূমিকম্পে প্রায় দেড়শো জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোটে। যে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
এই ভূমিকম্প অনুভূত হয় দিল্লি ছাড়াও উত্তর প্রদেশের লখনৌ এবং বিহারের পটনা-সহ বিভিন্ন জায়গায়। এইসব জায়গায় বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন।
নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। সেখানে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটগুলির সংঘর্ষ হয়। যে কারণে সেখানে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে। ২০১৫ সালে নেপালে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
সেই ভূমিকম্পে কমপক্ষে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন। পাঁচলক্ষের বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। প্রায় আটহাজার স্কুল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications