শুক্রবার সকালে ৬.৮ মাত্রার তীব্র ভূমিকম্প, পর্যটক ভরা দ্বীপে ছড়াল আতঙ্ক
তীব্র কম্পন। চারিদিকে ঝনঝন করে উঠেছিল কাছের জানলা। আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। শুক্রবার এমন এক ভূমিকম্পের সাক্ষী হল গ্রিস। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮।
তীব্র কম্পন। চারিদিকে ঝনঝন করে উঠেছিল কাছের জানলা। আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। শুক্রবার এমন এক ভূমিকম্পের সাক্ষী হল গ্রিস। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে রাজধানী এথেন্সেও তা অনুভূত হয়।

জানা গিয়েছে গ্রিসের স্থানীয় সময় বহস্পতিবার রাত ১.৫৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আইয়োনিয়ান সাগরে গ্রিসের পর্যটন দ্বীপ জাকিনথোস-এ এই কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। মার্কিন জিওলজি সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাকিনথোস দ্বীপের দক্ষিণ অংশে মৌজাকি-র দক্ষিণ-পশ্চিমে ৩৩ কিলোমিটার দূরে সমুদ্রের নিচে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। সমুদ্রস্পৃষ্ট থেকে ১৪ কিলোমিটার গভীরে এর এপিসেন্টার ছিল। তবে, এখন পর্যন্ত কোনও ক্ষয়-ক্ষতির হিসাব পাওয়া যায়নি। তবে জাকিনথোসে ভূমিকম্পের সময় থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

তবে, গ্রিসের মূল ভূখণ্ডের শহর পিরগোস-এর একটা অংশে পাহাড়ে ধস নামে। গির্জার প্রাচীরের একটা অংশও ভেঙে পড়ে। এই তীব্র ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকও হয়েছে। গ্রিস বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। প্রতি বছর অন্তত ১০০টি ভূমিকম্প এখানে রেকর্ড হয়। ১৯৯৯ সালে ৫.৯ মাত্রার ভূমিকম্পে এথেন্সে ১৪৩ জনের মৃত্যু হয়েছিল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications