ঘন্টায় ২০০ কিমি বেগে বইছে ঝড়! ভয়ঙ্কর পরিস্থিতিতে এই বিমানের ল্যান্ডিংয়ের ভিডিও ভয় ধরাবে
ভয়ঙ্কর শক্তি নিয়ে ব্রিটেনের বুকে আছড়ে পড়ল বিধ্বংসী ঝড় 'হারিকেন ইউনিস' (Storm Eunice)। ঘন্টায় প্রায় ২০০ কিমি বেগে আছড়ে পড়ছে এই ঝড়। আর এরপরেই কার্যত লন্ডভন্ড গোটা এলাকা। এখনও পর্যন্ত বিধ্বংসী এই ঝড়ের কারনে সে দেশে নয়জনের ম
ভয়ঙ্কর শক্তি নিয়ে ব্রিটেনের বুকে আছড়ে পড়ল বিধ্বংসী ঝড় 'হারিকেন ইউনিস' (Storm Eunice)। ঘন্টায় প্রায় ২০০ কিমি বেগে আছড়ে পড়ছে এই ঝড়। আর এরপরেই কার্যত লন্ডভন্ড গোটা এলাকা। এখনও পর্যন্ত বিধ্বংসী এই ঝড়ের কারনে সে দেশে নয়জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, গত ৩২ বছরের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ঝড় নাকি এটি। আর এই পরিস্থিতিতে রাতারাতি সব বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে ল্যান্ডিং করার মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে! আর তা দেখে অনেকেরই ঘুম উবে যাচ্ছে।
Heathrow Airport-এর ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে-
ভয়ঙ্কর ওই ঝড়ের মধ্যে লন্ডনের Heathrow Airport-এ একটি বড় বিমানের ল্যান্ডিংয়ের একটি ভিডিও সামনে এসেছে। আর এই ভিডিওটির Big Jet TV-এর মাধ্যমে প্রকাশিত করা হয়েছে। এই Big Jet TV- নিয়মিত ভাবে বড় বিমানের ল্যান্ডিংয়ের ভিডিও স্যুট করে থাকে। এবং তা প্রকাশিত করে।
কিন্তু ঝড়ের মধ্যে একটি বড় বিমানের ল্যান্ডিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। ওই চ্যানেলেই প্রায় দুলাখ মানুষ ভিডিওটি দেখেছে।
ভিডিওতে কি দেখা যাচ্ছে
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিমান টি ল্যান্ডিংয়ের সময়ে ভয়ঙ্কর হাওয়াতে কাঁপতে শুরু থাকে। আর সেই অবস্থায় যাত্রী নিয়ে বিমানটি রানওয়ের মাটি ছুঁলেও ভয়ঙ্কর ভাবে তা দুলতে থাকে। কিছুতেই সেটি মাটি ছুঁতে পারে না। ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যায় তাঁরা। যে কোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যেতে পারত। পাইলটের চরম দক্ষতায় কোনও রকমে রক্ষা পেয়ে যায় সেটি। তবে শেষ পর্যন্ত বিমানটি কি ল্যান্ড করতে পারে?
দেখুন সেই ভিডিও-
86,000 people are currently watching a live stream of a guy shouting GO ON THEN at pilots trying to land planes at Heathrow in #StormEunice pic.twitter.com/Oxa80Vtgeo
— Tom Hourigan (@TomHourigan) February 18, 2022
হাই অ্যালার্ট জারি করা হয়েছিল
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আবহাওয়া পরিষেবা দফতরের পক্ষ থেকে হারিকেন ইউনিস নিয়ে কড়া সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতররে পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার আছড়ে পড়তে পারে ভয়াবহ ঝড় ইউনিস। এই ঝড় হারিকেনের রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছিল। একই সঙ্গে একাধিক বিমান -ট্রেন বাতিল করা হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications