Storm Debi Alert: ধেয়ে আসছে ঝড় দেবী! জারি লাল সতর্কতা
Storm Debi Alert: ধেয়ে আসছে ঝড় দেবী। ঝড়ের আগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ের বেগ ঘন্টায় ৮০ মাইল হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বড় ঢেউয়ের কারণে উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
ঝড় দেবী আছড়ে পড়তে চলেছে উত্তর ইংল্যান্ড এবং উত্তর ওয়েলসের কিছু অংশে। দেবী মরসুমের চতুর্থ নামযুক্ত ঝড়। এই ঝড় যুক্ত রাজ্যের অনেক অংশে বন্যা, ভ্রমণে বিলম্ব এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ঝড়টি আয়ারল্যান্ডে তৈরি হয়েছে, সেখানে সতর্কতা জারি করা হয়েছে। এবার তা যুক্তরাজ্যের ওপর দিয়ে আছড়ে পড়তে চলেছে। আবহাওয়া অফিস দক্ষিণ-পশ্চিম উত্তর আয়ারল্যান্ডে লাল সতর্কতা জারি করেছে। উত্তর আয়ারল্যান্ডের বাকি অংশে বৃষ্টি ও ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ম্যানচেস্টার, শেফিল্ড, লিভারপুর, ব্যাঙ্গর এবং সেস্ট ডেভিডস-সহ উত্তর ইংল্যান্ড ও ওয়েলসের বেশিরভাগ জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পূর্ব স্কটল্যান্ডের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে। গত মাসে বাবেট ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কিছু এলাকা। নদীর তীরে বসবাসকারীদের সরিয়ে নিতে হয়েছিল।
সেখানকার আবহাওয়া বিভাগ বলেছে, যুক্তরাজ্যে পৌঁছনোর আগে ঝড়ের শক্তি কিছুটা কমবে। তবে উত্তর-পশ্চিম ওয়েলস এবং ইংল্যান্ডের কিছু অংশে ঘন্টায় ৭০ থেকে ৮০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যা রাস্তা ও সেতু বন্ধ, রেল-বিমান-ফেরি পরিষেবায় ব্যাঘাত ঘটাতে পারে। এই ঝড়ের ফলে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কোনও কোনও জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সন্ধেয় ঝড় দেবী উত্তর সাগরে প্রবেশ করতে পারে। যে কারণে চোদ্দোটি কাউন্টিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সারা দেশে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications