সাম্প্রদায়িক দাঙ্গায় অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, ঘোষিত হল জরুরি অবস্থা
বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে কার্যত স্তব্ধ শ্রীলঙ্কার জনজীবন, ঘোষিত হয়েছে জরুরী অবস্থা। আগামী ১০ দিনের জন্য এই জরুরী অবস্থা ঘোষিত হয়েছে সেখানে।
বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে কার্যত স্তব্ধ শ্রীলঙ্কার জনজীবন, ঘোষিত হয়েছে জরুরি অবস্থা। আগামী ১০ দিনের জন্য এই জরুরী অবস্থা ঘোষিত হয়েছে সেখানে। গতকাল শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে বহু এলাকা।

উল্লেখ্য, গত ১ বছর ধরে সেদেশে দুটি সম্প্রদায়ের মধ্য়ে উত্তেজনার আগুন ছড়াচ্ছিল। বৌদ্ধদের অভিযোগ সেখানে, বহু মানুষকে জোর কের ইসলামে ধর্মান্তরিত করা হচ্ছে। পাশাপাশি বহু বৌদ্ধ মঠ বা স্থাপত্যে ভাঙচুর চালানো হচ্ছে বেশ কয়েক বছর ধরে। যার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়ে শ্রীলঙ্কার বৌদ্ধধর্মাবলম্বীরা। এছাড়াও শ্রীলঙ্কাতে রোহিঙ্গা মুসলিমদের অনুপ্রবেশ নিয়েও কিছুদিন আগে সরগরম হয়েছএ ভারত মহালসাগরের এই ছোট্ট দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
#Visuals: Members of Buddhist community hold protest outside Police station in #Kandy, Sri Lanka, demanding the release of Buddhists those who were arrested in the riot. pic.twitter.com/R3OcDHklUg
— ANI (@ANI) March 6, 2018
#WATCH: Members of Buddhist community hold protest outside Police station in #Kandy, Sri Lanka, demanding the release of Buddhists those who were arrested in the riot. pic.twitter.com/NVqJwcTtyn
— ANI (@ANI) March 6, 2018
এদিকে, সরকারের তরফে মুখপাত্র দয়াসিরি জয়াসেখরা জানিয়েছেন দেশের পরিস্থিতিত শান্ত রাখতে আপাতত ১০ দিনের জন্য জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যারাই এই পরিস্থিতিতে অশান্তি আরও ছড়াবে ,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁসিয়ারি দিয়েছে শ্রীলঙ্কা সরকার। নজর রাখা হচ্ছে সোশ্য়াল মিডিয়ার ওপরেও।












Click it and Unblock the Notifications