Satellite Internet: এবার হাতের মুঠোয় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা! বড় ঘোষণা ইলন মাস্কের
Elon Musk: বড় ঘোষণা ইলন মাস্কের। স্টারলিঙ্কের (Starlink) তরফে এবার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা (Satellite Internet Service) শুরু হতে চলেছে। স্পেস এক্সের সিইও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ২৭ জানুয়ারি শুরু হবে স্টারলিঙ্কের বেটা টেস্টিং (Beta Testing)। অর্থাৎ, পুরোপুরি লঞ্চের আগে পরীক্ষামূলকভাবে পরিষেবা খতিয়ে দেখা হবে। কোনও সমস্যা থাকলে সেগুলিও শনাক্ত করা হবে।
ডিরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা (Direct to Cell Satellite Service) চালু হলে মোবাইল টাওয়ারেরও অবস্থানের উপর নির্ভর করতে হবে না ইন্টারনেটের প্রয়োজনে। বিশ্বব্যাপী মোবাইল সংযোগে আমূল পরিবর্তন ঘটাবে এই পদক্ষেপ। এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, স্টারলিঙ্কের ডিরেক্ট টু স্যাটেলাইট সেল ফোন ইন্টারনেট পরিষেবার বেটা টেস্টিং শুরু হবে আগামী ৩ দিনের মধ্যে।

কিন্তু কী এই ডিরেক্ট টু সেল স্যাটেলাইট সার্ভিস? এই পরিষেবার ফলে মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। পুরোনো টাওয়ার নির্ভর যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয় না। যার ফলে যেকোনও স্থান থেকেই ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা। ফোন, মেসেজও করা যাবে যেকোনও প্রান্ত থেকেই। মোবাইল টাওয়ার না থাকা জনবিচ্ছিন্ন জায়গাগুলি থেকেও ফোনে যোগাযোগ করা যাবে অনায়াসেই।
সবচেয়ে বড় যে বিষয়টি, এই পরিষেবা পেতে গেলে আলাদা করে কোনও উন্নতমানের মোবাইলের প্রয়োজন হবে না। আগের ডিভাইসেই তা ব্যবহার করা যাবে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বেটা টেস্টিংই মাইলফলক ছুঁতে চলেছে। যদি তা সফল হয়, তাহলে প্রান্তিক এলাকায় বসবাসকারীরা খুবই উপকৃত হবেন। মোবাইল টাওয়ার নেই, এমন এলাকাগুলিতেও সহজেই যোগাযোগ স্থাপন করতে পারবেন মানুষ।
অনেক সময় টাওয়ার না থাকার কারণে যোগাযোগ সম্ভব না হলে জরুরি ভিত্তিতে সাহায্য করবে ওই ডিরেক্ট টু সেল পরিষেবা। দামও হতে পারে সাধ্যের মধ্যেই। বাড়বে ইন্টারনেটের স্পিডও। প্রতি সেকেন্ডে ২ জিবির থেকেও বেশি স্পিডে পরিষেবা মিলবে। গ্লোবাল টেলিকমিউনিকেশনে বিবর্তন ঘটাবে এই পরিষেবা।












Click it and Unblock the Notifications