Donald Trump: ফের কি প্রেসিডেন্ট পদে ফিরছেন ট্রাম্প? ওয়ানইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কী জানালেন স্ট্যানলি জর্জ

রিপাবলিকান প্রার্থী হয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচনের ময়দানে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গতকাল তার উপর যে প্রাণঘাতী হামলা হয়েছে তাতে ট্রাম্পের জনপ্রিয়তা প্রকাশ্যে এসেছে। মার্কিন মুলুকে প্রায় সিংহভাগ নাগরিকই ট্রাম্পের প্রত্যাবর্তন চাইছেন এমনটাই দাবি করা হচ্ছে।

এমনকী আমেরিকার প্রভাবশালী ধনকুবেররাও নাকি চাইছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরুন। কিন্তু এখন প্রশ্ন উঠছে সেকারণেই কি ট্রাম্পের উপরে হামলার ঘটনা ঘটল। তবে ট্রাম্পের উপরে যে হামলা চালিয়েছে সে আবার রিপাবলিকান সমর্থক বলে জানতে পেরেছে এফবিআই।

Donald Trump

রিপাবলিকানদের সমর্থন ক্রমশ বাড়ছে বলে মনে করা হচ্ছে। রিপাবলিক পার্টির উপদেষ্টা কাউন্সিলের একমাত্রা ভারতীয় বংশোদ্ভুত সদস্য স্ট্যানলি জর্জ ওয়ানইন্ডিয়াকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রচার যেভাবে চলছে তাতে স্পষ্ট যে ট্রাম্পের সমর্থন বাড়ছে। মার্কিন নাগরিকরা চাইছেন ট্রাম্প ফিরে আসুন।

বিশেষ করে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলা প্রমাণ করে দিয়েছে যে তাঁকে চাইছেন আমেরিকার জনগণ। গতকাল পেনসিলভেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সভা করছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ট্রাম্পের ডানকান ছুয়ে বেরিয়ে যায় গুলি। রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয় সেখানে।

যদিও সঙ্গে সঙ্গে ট্রাম্পকে সেখান থেকে রেসকিউ করে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পের সিক্রেট সার্ভিস সঙ্গে সঙ্গে আততায়ীকে গুলি করে হত্যা করে। আততায়ীর পরিচয়ও জানতে পেরেছেন তদন্তকারীরা। থমাস ক্রুক নামে ওই যুবকের বয়স মাত্র কুড়ি বছর। তবে কোন উদ্দেশ্যে সে গুলি চালিয়ছিল সেটা এখনও স্পষ্ট করে জানতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

তবে এই ঘটনার পর অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে যে রিপাবলিকান প্রার্থী জনপ্রিয়তা বাড়ছে। এবং আমেরিকার জনগণ ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট পদে চাইছেন। বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্রাম্পের উপরে হামলার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।

সিক্রেট সার্ভিস এজেন্টরা চারিদিকে রয়েছে জেনেও যেভাবে আতায়ী ট্রাম্পের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছে তাতে স্পষ্ট যে বড় পরিকল্পনা ছিল। ভিড়ের মধ্যে ওভাবে ট্রাম্পকে টার্গেট করতে হলে একেবারে প্রশিক্ষিত স্নাইপারের প্রয়োজন ছিল।

বাইডেনের শাসন কালে আমেরিকায় শরণার্থী সংকট বেড়েছেষ খুন, ধর্ষণ, ছিনতাই, বাড়িতে ঢুকে হামলা চালানোর মতো ঘটনা বড়ে গিয়েছে। তাকে মার্কিন নাগরিকরা ভীষণভাবে ক্ষুব্ধ। এমনকী মার্কিন যুবাদের মধ্যে অসহিষ্ণুতা বেড়ে গিয়েছে। সেটাও প্রভাব ফেলবে এবারের নির্বাচনে সেই সঙ্গে তিনি জানিয়েছেন ট্রাম্প ক্ষমতায় ফিরলে ভারতীয়-মার্কিনিদের অর্থনৈতিক সুবিধা বাড়বে। কারণ ট্রাম্পের আর্থিক নীতিতে সেখানে বসবাসকারী ভারতীয়রা আগেও উপকৃত হয়েছিলেন। যেটা বাইডেনের জমানায় হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+