রক্তাক্ত ইংল্যান্ডের বার্মিংহাম! আততায়ীর এলোপাথারি ছুরিকাঘাতে আতঙ্ক-উত্তেজনা
রক্তাক্ত ইংল্যান্ডের বার্মিংহাম! আততায়ী এলোপাথারি কোপাতে শুরু করতেই আতঙ্ক-উত্তেজনা
'বড় ঘটনা' বলে ইতিমধ্যেই বার্মিংহামে রক্তাক্ত পরিস্থিতিতে বর্ণনা করেছে ব্রিটিশ পুলিশ। উল্লেখ্য়, এদিন বার্মিংহামে স্থানীয় সময় সাড়ে ১২ টা নাগাদ, এক আততায়ী এলোপাথারি ছুরি চালিয়ে কোপাতে শুরু করে বলে খবর। গোটা ঘটনা ঘিরে ইংল্যান্ড পুলিশ ব্যাপক উদ্বেগে।

এদিকে, ঘটনায় মোট কতজন আহত হয়েছেন সে সম্পর্কে তথ্য এখনই প্রকাশ্যে আনতে চাইছে না সেদেশের পুলিশ। সমস্ত আপৎকালীন পরিষেবাকে সেখানে ডেকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা দেওয়া হয়। সরকারি তরফে জানানো হয়েছে, যাঁরা আহত তাঁদের যেন উপযুক্ত সেবা যত্ন করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এলাকার বিশাল এলাকা আপাতত সিল করা হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।












Click it and Unblock the Notifications