রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মেট্রো স্টেশনে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১০
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মেট্রো স্টেশনে জোড়া বিস্ফোরণে মৃত কমপক্ষে ১০। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
মস্কো, ৩ এপ্রিল : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মেট্রো স্টেশনে জোড়া বিস্ফোরণে মৃত কমপক্ষে ১০। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, সেন্নায়া প্লোশাড স্টেশনের সাবওয়েতে একটি গাড়িতে অন্তত একটি বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণটি কীভাবে হয়েছে তা জানা যায়নি এখনও।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এই ঘটনায় এফএসবি নিরাপত্তা সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া পার্ক, ইলেক্ট্রোসিলা, মস্কো গেট প্রভৃতি প্রবেশ ও বাহির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্ট পিটার্সবার্গের ৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications