ইলন মাস্ককে টুইটার কিনতে সাহায্য করেছেন তিনি, কে এই শ্রীরাম কৃষ্ণান
ইলন মাস্ককে টুইটার কিনতে সাহায্য করেছেন তিনি, কে এই শ্রীরাম কৃষ্ণান
দীর্ঘ টানাপোড়েনের পর টুইটার কিনেছেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ইতিমধ্যে তিনি টুইটারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আধিকারিকদের বরখাস্ত করেছেন। নভেম্বরে আরও টুইটারের কর্মীদের বরখাস্ত করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় শ্রীরাম কৃষ্ণান নামের এক ব্যক্তি টুইট করে জানান, তিনি অন্যান্য বেশ কয়েকজন মহান ব্যক্তির সঙ্গে টুইটার কিনতে ইলন মাস্ককে সাহায্য করেছেন।

টুইটে কী লিখেছেন শ্রীরাম কৃষ্ণান
রবিবার টুইট করে শ্রীরাম কৃষ্ণান বলেন, 'আমি ইলন মাস্ককে সাময়িকভাবে অন্যান্য বেশ কয়েকজন মহান ব্যক্তির সঙ্গে টুইটার কিনতে সাহায্য করেছি। আমি(এবং a16z) বিশ্বাস করি টুইটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা এবং বিশ্বে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এবং সেই কাজটি একমাত্র ইলন মাস্কই করতে পারেন বলে আমার বিশ্বাস।'

কে এই শ্রীরাম কৃষ্ণান
শ্রীরাম কৃষ্ণান Andreessen Horowitz ওরফে a16z-এর একজন অংশীদার। যেখানে তিনি প্রাথমিকভাবে বিভিন্ন স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করেন। শ্রীরাম বিটস্কি, হোপিন এবং পলিওয়ার্কের বোর্ডেও কাজ করেন। শ্রীরাম কৃষ্ণান Andreessen Horowitz ওরফে a16z-এ যোগদানের আগে বেশ কয়েকটি সংস্থার শীর্ষস্থানীয় পদে ছিলেন। পাশাপাশি তিনি টুইটারের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। যেখানে হোম টাইমলাইন, নতুন ব্যবহারকারীর অভিজ্ঞতার বিষয়ে তিনি কাজ করেন। পাশাপাশি টুইটারের নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে আসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন।

ফেসবুক ও স্ন্যাপের জন্য কাজ
জানা গিয়েছে শ্রীরাম ফেসবুক ও স্ন্যাপের জন্যও কাজ করেন। ফেসবুক ও স্ন্যাপের মোবাইল বিজ্ঞাপন তৈরি করতে সাহায্য করেন। স্ন্যাপের ডাইরেক্ট রেসপন্স বিজ্ঞাপন ব্যবসা এবং ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক, প্রদর্শন বিজ্ঞাপনের অন্যতম বৃহত্তম নেটওয়ার্ক তৈরিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নিজস্ব একটি ওয়েবসাইড রয়েছে। এছাড়াও তিনি তাঁর স্ত্রীয়ের সঙ্গে একটি পোডকাস্ট পরিচালনা করেন।

টুইটারে একাধিক পরিবর্তন
টুইটারের একাধিক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। হোম পেজ থেকে শুরু করে একাধিক পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটারে ব্লুটিকের জন্য এবার থেকে অর্থ ব্যবহার করতে হবে। টুইটার সূত্রে খবর, পরবর্তী কালে টুইটারে ব্লুটিকের জন্য খরচ করতে হতে পারে। আনুমানিক খরচ ১৯.৯৯ মার্কিন ডলার বা ১,৬০০টাকা একটু বেশি। যাচাই করা অর্থাৎ ব্লুটিক ব্যবহারকারীদের নয়া নিয়মের অধীনে সাবস্ক্রাইব করতে ও ব্লুটিক ধরে রাখার জন্য ৯০ দিন সময় দেওয়া হবে। এই ৯০ দিনের মধ্যে যদি টুইটারের কাছে অর্থ না পৌঁছয়, সেক্ষেত্রে টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লুটিক সরিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে।টুইটার ২০২১ সালের জুন মাসে সাবক্রিবশন পরিষেবা নিয়ে এসেছিল।












Click it and Unblock the Notifications