শ্রীলঙ্কায় ৭ আত্মঘাতী জঙ্গিকে দিয়ে চালানো হয় বিস্ফোরণ! দঃ এশিয়ায় নয়া জঙ্গিগোষ্ঠীর আত্মপ্রকাশ
আতঙ্ক আর আর্তনাদের মধ্যে ক্লান্ত কলম্বোর বাসিন্দারা। গোটা শ্রীলঙ্কা সন্ত্রস্ত। রবিবাসরীয় প্রার্থনায় মুহূর্তে রক্তস্নাত হয়েছে সেদেশের গির্জা ।
আতঙ্ক আর আর্তনাদের মধ্যে ক্লান্ত কলম্বোর বাসিন্দারা। গোটা শ্রীলঙ্কা সন্ত্রস্ত। রবিবাসরীয় প্রার্থনায় মুহূর্তে রক্তস্নাত হয়েছে সেদেশের গির্জা । রক্তের ছিটে গিয়ে লেগেছে গির্জায় সজ্জিত ঈশ্বরের মূর্তিতে। যে মূর্তির সামনে পড়েছিল ছিন্নভিন্ন হওয়া রক্তাক্ত কিছু মানুষের দেহ। শ্রীলঙ্কায় এই ভয়াবহ ছবি গোটা বিশ্ব গতকাল দেখেছে। আর প্রশ্ন উঠেছে কে বা কারা রয়েছেন এই নারকীয় হত্যালীলার নেপথ্যে ? তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সিংহলী প্রশাসনের কাছে। পাশাপাশি মার্কিন সতর্কবার্তা বলছে, বারুদের স্তূপের মধ্যে আপাতত রয়েছে শ্রীলঙ্কা! রয়েছে আরও নাশকতার ছক!

৪ এপ্রিলের সতর্কবার্তা
২১ এপ্রিলের নৃশংস হত্যালীলার আগে শ্রীলঙ্কার গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল ধারাবাহিক বিস্ফোরণের। সেই বিষয়ে শ্রীলঙ্কার প্রশাসনকে সতর্কবার্তাও দেওয়া হয়। তারপরও দক্ষিণ এশিয়ার এই দেশে চলে নারকীয় বিস্ফোরণ।

দক্ষিণ এশিয়ায় আরও এক জঙ্গিগোষ্ঠী
শ্রীলঙ্কার ঘটনা নিরাপত্তার ফাঁক ফোকড়কে যেমন তুলে ধরেছে,তেমনই দক্ষিণ এশিয়ার বুকে আরও এক জঙ্গি গোষ্ঠীর নাম উঠে আসছে , তাহল 'ন্যাশনাল তওহিথ জামাত'। এদের সঙ্গে আইএসআইএসএর যোগসূত্র খুঁজে পাওয়া যায় কি না তা নিয়েও চলছে জল্পনা। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও কেন কোনও জঙ্গি সংগঠন বা কোনও ব্যক্তি দায় স্বীকার করেনি , তা নিয়ে প্রশ্ন উঠতেই থাকছে। প্রশ্ন উঠছে তাহলে কি আরও হামলার কোনও গোপন ছক চলছে?

মার্কিন সতর্কবার্তা
মার্কিন সতর্কবার্তা বলছে, আরও বেশ কয়েকটি নাশকতার ছক রয়েছে শ্রীলঙ্কায়। ধর্মীয়স্থান, পার্ক, হোটেল, রেস্তোরাঁ,বিমানবন্দরের মতো পাবলিক প্লেসে হামলার গোপন ছক রয়েছে জঙ্গিদের বলে জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট। এদিকে, এই সতর্কবার্তার পরই এদিন সকালে কলম্বোর বিমানবন্দরে আইইডি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

আত্মঘাতী বিস্ফোরণ?
৬টি ভিন্ন স্থান , তার মধ্যে ৩ টি গির্জা বিস্ফোরণের আওতায় এসেছে শ্রীলঙ্কায়। সেখানে শ্রীলঙ্কার তদন্তকারী ফরেন্সিক দল বলছে, যাবতীয় নমুনা ও তথ্য প্রমাণ অনুযায়ী , ৭ জন আত্মঘাতী জঙ্গি এই পাশবিক সন্ত্রাসের নেপথ্যে রয়েছে। খুব শিগগিরিই তাদের নাম উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

আত্মঘাতী জঙ্গি কিভাবে 'অপরেশন' চালিয়েছে?
শ্রীলঙ্কার সিনেমন গ্র্যান্ড হোটেলে ঘটনার আগের রাতে আসে জনৈক মহম্মদ আজাম । পরের দিন অর্থাৎ ২১ এপ্রিল সকালে সে ব্রেকফাস্ট খেতে যাওয়ার লাইনেও ছিল। মনে করা হচ্ছে এই ব্যক্তিই অন্যতম জঙ্গি। যে নিজের সঙ্গে বিস্ফোরক নিয়ে ঘুরছিল বলে অনুমান।

কারফিউ ও গ্রেফতারি
শ্রীলঙ্কা জুড়ে এখন চলছে ব্যাপক তল্লাশি। গ্রেফতার করা হয়েছে ২৪ জনকে। কলম্বোয় জারি রয়েছে কারফিউ। মাঝে খানিকটা সময় তা উঠে গেলেও, আজ রাত থেকে ফের জারি হবে কারফিউ। এদিকে, সোশ্যাল মিডিয়া আপতত বন্ধ রয়েছে শ্রীলঙ্কা জু়ডে।












Click it and Unblock the Notifications