Srilanka Election Result: গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন শ্রীলঙ্কায়, গণনায় এগিয়ে বাম প্রার্থী

দ্বীপরাষ্ট্রে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। গণঅভ্যুত্থানের পরে প্রথম ভোট দিয়েছেন শ্রীলঙ্কাবাসী। ভোট গণনা শুরু হয়েছে। প্রথম গণনাতেই এগিয়ে রয়েছেন বামপ্রার্থী। ন্যাশনাল পিপলস পার্টির নেতা অনুরা কুমারা দিশানায়কা প্রথম পর্যায়ের ভোট গণনায় এগিয়ে চলেছে।

গতকাল ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কার বাসিন্দারা। ২০২২ সালে গণঅভ্যুত্থানে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। রীতিমতো প্রেসিডেন্টকে উৎখাত করে প্রায় দেশছাড়া করে ছেড়েছিলেন সেদেশের বাসিন্দারা। তার পর থেকে রাজাপাক্ষের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছিল শ্রীলঙ্কায়। কোনও রকম নির্বাচিত সরকার ছিল না। গতকাল গণঅভ্যুত্থানের পরে প্রথম ভোট দিয়েছিলেন বাসিন্দারা।

Srilanka Election

গতকাল নির্বিঘ্নেই হয়েছে ভোট গ্রহণ। রবিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। পোস্টাল শুরু হতেই এগিয়ে গিয়েছেন বাম প্রার্থী অনুরা কুমারা দিশানায়কা। জানাথ ভিমুক্তি পেরামুনা অনেকটাই পিছিয়ে রয়েছে। ইতিমধ্যেই সকাল ৬টা থেকে কার্ফু জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। যাতে অশান্তি না ছড়ায় তার জন্যই কার্ফু জারি করা হয়েছে।

২০২২ সালে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল শ্রীলঙ্কায়। অর্থনীতি প্রায় ধসে পড়েছিল। পরিস্থিতি ভয়বহ আকার নিয়েছিল। রীতিমতো রাজাপাক্ষের প্রাসাদে ঢুকে পড়ে জনতা ভাঙচুর চালায়। দেশকে প্রায় দেউলিয়া করে ছেড়েছিলেন রাজাপাক্ষে এবং তাঁর দলের কর্মীরা। রীতিমতো অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। রনিল বিক্রমসিংহে কি ফিরবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের নতুন নিয়ম অনুযায়ী কোনও দলের প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেলে তাঁকে জয়ী বলে ঘোষণা করা হবে। আর যদি কোনও দলের প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পান তাহলে সবচেয়ে বেশি যে দুই প্রার্থী ভোট পেয়েছেন তাঁদের মধ্যে নতুন করে ভোট করা হবে। গতকাল ভোটের লাইনে দাঁড়িয়ে স্বতোঃস্ফূর্ত ভোট দান করেছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। নির্ধারিত সময়ের আগেই ৭০ শতাংশ ভোট পড়েছিল।

গণনা যত এগোচ্ছে তাতে পিছিয়ে পড়ছেন রণিল বিক্রমসিংহে। বাম প্রার্থী দিশানায়ক ২২টি পোস্টার ভোটের মধ্যে ২১টিই তিনি পেয়েছেন। মোট ১৬৮টি সংসদে করছে ভোট পেয়েছে। প্রায় ১৬ শতাংশ ভোটে পিছিয়ে রয়েছেন রণিল বিক্রমসিংহে। এখনও ভোট গণনা চলছে। দ্বীপরাষ্ট্রের ভবিষ্যত কোন দিকে যায় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+