Srilanka Crisis: প্রেসিডেন্টের সাময়িক দায়িত্বে স্পিকার, বিকেলেই সর্বদল বৈঠকে সরকার গঠনের সিদ্ধান্ত
Srilanka Crisis: প্রেসিডেন্টের সাময়িক দায়িত্বে স্পিকার, বিকেলেই সর্বদল বৈঠকে সরকার গঠনের সিদ্ধান্ত
চরম রাজনৈতিক অস্থিরতায় ডুবে রয়েছে দ্বীপ রাষ্ট্র। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে। রনিল বিক্রমসিংহের পদত্যাগের পর সাময়িক ভাবে রাষ্ট্রপতি পদের দায়িত্ব নিয়েছেন স্পিকার। আজই বিকেলে বসছে সর্বদল বৈঠক। সেখানেই সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বিক্ষোভের আগুনে ফুঁসছে শ্রীলঙ্কা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য মানুষ।

প্রেসিডেন্টের দায়িত্বে স্পিকার
ভয়ঙ্কর রাজনৈতিক অরাজকতা তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রণিল বিক্রমসিংহে। দেশ চালানোর মত নেতা নেই। এই কঠিন পরিস্থিতিতে শেষে প্রসিডেন্ট পদের জন্য সাময়িক ভাবে দায়িত্ব নিয়েছেন স্পিকার। তিনিই দেশ পরিচালনার কাজ করছেন। এদিকে গণঅভ্যুত্থানে গোটা দেশ ফুটছে বিক্ষোভের আগুনে। রাজাপাক্ষের প্রাসাদ জ্বলছে। রাস্তায় নেবে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। লুঠ চলছে প্রেসিডেন্টের প্রাসাদে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কায়।

আজই সর্বদল বৈঠক
দেশকে এই অরাজক পরিস্থিতি থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়েছ রাজনৈতিক দল গুলি। সূত্রর খবর আজই সব বিরোধী রাজনৈতিক দল বৈঠকে বসছে। বিকেলে বৈঠক করবেন তাঁরা। সেখানেই সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কীভাবে কোন পথে এগোলে দেশে শান্তি ফিরে আসবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে কীভাবে দেশ পরিচালনা করা হবে সব কিছু নিয়েই সর্বদল বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গিয়েছে।

চরম সংকট শ্রীলঙ্কায়
চরম রাজনৈতিক অরাজকতা চলছে শ্রীলঙ্কায়। রাজাপাক্ষের বিরুদ্ধের ক্ষোভের আগুন গত কয়েক মাস ধরেই জ্বলছিল। তার পারা আরও কয়েক গুণ েবড়ে গিয়েছে। গত কয়েক মাস ধরেই রাজাপাক্ষের শাসনের অবসান ঘটানর চেষ্টা চলছিল। কিন্তু গোতাবায়া রাজাপাক্ষে কিছুতেই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিচ্ছিলেন না। শেষে প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে সরাতে দায়িত্ব তুলে নিয়েছিল সাধারণ মানুষ। গতকাল রাষ্ট্রপতির প্রাসাদে আছড়ে পড়ে বিক্ষোভের
আগুন। অসংখ্য জনতা প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালায় জ্বালিয়ে দেওয়া হয় প্রাসাদ।

ফুঁসছেন দেশবাসী
রাজাপাক্ষের একের পর এক ভুল সিদ্ধান্তের মাশুল দিয়েছে গোটা দেশ। পানীয় জল আর জ্বালানি তেলের সংকট প্রবল আকার নিেয়ছে গোটা দেশে। তারই প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে আম জনতাকে। শ্রীলঙ্কার টাকার দাম একেবারে তলানিতে এসে ঠেকেছিলে। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। তার পরেই মাহেন্দ্র রাজাপাক্ষে এক প্রকার পালিয়ে গিয়ে আত্মগোপন করে ছিলেন।












Click it and Unblock the Notifications