শ্রীলঙ্কায় চার্চে বিস্ফোরণের নেপথ্যে জঙ্গি নয় ,ছিল অন্য এক গ্যাং! সিংহলী প্রেসিডেন্ট কী জানালেন
২০১৯ সালের ইস্টারের সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা কলম্বো। শ্রীলঙ্কার রাজধানীতে একের পর এক বিস্ফোরণ রীতিমতো সন্ত্রস্ত করে তুলেছিল সেখানের মানুষকে।
২০১৯ সালের ইস্টারের সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা কলম্বো। শ্রীলঙ্কার রাজধানীতে একের পর এক বিস্ফোরণ রীতিমতো সন্ত্রস্ত করে তুলেছিল সেখানের মানুষকে। ঘটনার পরই নৃশংস হত্যাকাণ্ডের দায় শিকার করে নেয় কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসাইএস। ২৫৮ জনের হত্যাকাণ্ডের সেই বীভৎস রূপের স্মৃতি ক্রমেই কাটিয়ে বেরিয়ে আসছিল শ্রীলঙ্কা। আর এরকম এক পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা প্রকাশ্যে আনলেন এক চাঞ্চল্যকর তথ্য।

সিংহলী প্রেসিডেন্ট কী বলছেন?
এপ্রিল মাসে শ্রীলঙ্কার বুকে ঘটে যাওয়া জঙ্গি হামলার নেপথ্যে ন্যাশনাল তওহিদ জামাত গোষ্ঠীর নাম উঠে আসে। যার সঙ্গে আইএসাইএস-এর যোগ রয়েছে বলেও জানা যায়। তবে বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা জানিয়েছেন , সেদেশের ২৫৮ জনকে হত্যার নেপথ্যে রয়েছে ওকডি ভয়ঙ্কর ড্রাগ গ্যাং।

কেন ড্রাগ গ্যাং এর নাম উঠে আসছে?
সিংহলী প্রেসিডেন্টের দাবি, গোটা শ্রীলঙ্কা জুড়ে ড্রাগ গ্যাং এর পর্দাফাঁস করা নিয়ে তাঁর সরকার ব্যাপক তৎপরতা দেখিয়েছিল। বিভিন্ন জায়গা থেকে ড্রাগ ডিলার্সদের ধরপাকড় করেছে শ্রীলঙ্কা প্রশাসন। অবৈধ মাদক পাচারকারীদের এই জাল ছিন্ন করার নেপথ্যে প্রেসিডেন্ট সিরিসেনা ছিলেন বলে, বদলা নিতে কলম্বোতে বোমা বিস্ফোরণের নেপথ্যে ছিল এই ড্রাগ গ্যাং।

বিস্ফোরণের নেপথ্যে কে.. দ্বন্দ্ব শুরু!
একদিকে যখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এমন করা বলছেন যে, চার্চে বোমা বিস্ফোরণের নেপথ্যে রয়েছে ড্রাগ গ্যাং, তখন অন্যদিকে ২ সপ্তাহ আগেই গোটা বিষয়ে তদন্ত প্রক্রিয়া শেষ করে রিপোর্ট জমা দিয়েছে শ্রীলঙ্কা প্রশাসন। আর রিপোর্চে চার্চে বোমা বিস্ফোরণের নেপথ্যে জঙ্গিদের নামই উঠে এসেছে। আর সেই রিপোর্চকেই শিলমোহর দিয়েছেন শ্রীলঙ্কার প্রাইমমিনিস্টার রনিল উইকেরমেসিংহে। ফলে চার্চে বিস্ফোরণ নিয়ে প্রেসিডেন্ট ও প্রাইমিনিস্টারের তর্ত তুঙ্গে ।












Click it and Unblock the Notifications