জৈব বর্জ্য, মৃতদের দেহাবশেষ সহ ৩ হাজার টন জঞ্জাল ব্রিটেনে ফেরত পাঠাল শ্রীলঙ্কা

জৈব বর্জ্য, মৃতদের দেহাবশেষ সহ ৩ হাজার টন জঞ্জাল ব্রিটেনে ফেরত পাঠাল শ্রীলঙ্কা

সোমবার শ্রীলঙ্কার পক্ষ থেকে শেষবারের মতো একাধিক কন্টেনার সহ জাহাজ ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হল। এই কন্টেনারগুলিতে ছিল হাজার হাজার টনের বেআইনি আমদানিকৃত জঞ্জাল। প্রসঙ্গত, বেশ কয়েকটি এশিয়ান দেশ সাম্প্রতিক বছরগুলিতে ধনী দেশগুলির কাছ থেকে বর্জ্য নেওয়া বন্ধ করে দিয়েছে এবং অবাঞ্ছিত চালানগুলি পাঠাতে শুরু করে দিয়েছে।

মাদুর, কার্পেট, মৃত মানুষের দেহবশেষ

মাদুর, কার্পেট, মৃত মানুষের দেহবশেষ

এই জাহাজগুলি এসেছিল ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে। জানা গিয়েছে, কন্টেনারে ছিল ব্যবহৃত মাদুর, কার্পেট, গালিচা। কিন্তু কন্টেনার খুললে দেখা যায়, ব্যবহৃত মাদুর, কার্পেট ছাড়াও কন্টেনারে রয়েছে হাসপাতালে ব্যবহৃত সরঞ্জাম। শুল্ক দফতরের আধিকারিকরা অবশ্য জানিয়েছেন যে কিছু কিছু কন্টেনারে মৃত মানুষের দেহবশেষও পাওয়া গিয়েছে। কন্টেনারগুলি ঠাণ্ডা ছিল না এবং কিছু কিছু কন্টেনার থেকে খারাপ দুর্গন্ধ আসছিল। সোমবার কলম্বো উপকূলে ৪৫টি বর্জ্য ভর্তি কন্টেনার জাহাজে তোলা হয় এবং শেষ ২৬৩টি কন্টেনারে ৩ হাজার টন বর্জ্য রয়েছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ।

আগামীদিনে সতর্ক থাকতে হবে শ্রীলঙ্কাকে

আগামীদিনে সতর্ক থাকতে হবে শ্রীলঙ্কাকে

শুল্ক বিভাগের প্রধান বিজিতা রবিপ্রিয়া এ প্রসঙ্গে বলেন, '‌ব্রিটেন জেনেশুনে এই সব বর্জ্য বোঝাই কন্টেনার শ্রীলঙ্কায় পাঠিয়েছে। আমাদের উচিত ছিল, কন্টেনারগুলো আগে পরীক্ষা করা। সেটা না করায় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। আগামীদিনে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।'‌ শুল্ক বিভাগ জানিয়েছে যে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম ২১টি মেডিক্যাল বর্জ্য সহ কন্টেনার ফেরত পাঠানো হয় ব্রিটেনে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন

আন্তর্জাতিক আইন লঙ্ঘন

অন্যদিকে, একটি স্থানীয় সংস্থা ব্রিটেন থেকে বর্জ্য আমদানি করেছিল, তারা বলেছিল যে এই গদি ও তুলো থেকে স্প্রিংগুলি পুনরুদ্ধার করে তা বিদেশে প্রস্তুতকারকদের কাছে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে। কিন্তু শুল্ক বিভাগ এই ধরনের '‌সম্পদ পুনরুদ্ধারের'‌ বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। অপরদিকে, শ্রীলঙ্কার স্থানীয় পরিবেশবিদ গোষ্ঠী প্রেরকের কাছে বর্জ্য পাঠিয়ে দেওয়ার দাবিতে আবেদন করেছিল এবং শ্রীলঙ্কার আপিল আদালত ২০২০ সালে আবেদনটি বহাল রাখে। শুল্ক বিভাগ জানিয়েছে যে প্লাস্টিক সহ বিপজ্জনক বর্জ্যের চালান পরিচালনাকারী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সমস্ত কন্টেনার দেশে আনা হয়েছিল। ২০১৯ সালে শ্রীলঙ্কার একটি তদন্তে দেখা গিয়েছে যে আমদানিকারক ২০১৭ এবং ২০১৮ সালে এই দ্বীপে আনা প্রায় ১৮০ টন বর্জ্য ভারত এবং দুবাইতে পাঠিয়েছিল।

অন্য দেশও ব্রিটেনে বর্জ্য পাঠাতে শুরু করেছে

অন্য দেশও ব্রিটেনে বর্জ্য পাঠাতে শুরু করেছে

এই ঘটনা শুধু শ্রীলঙ্কার সঙ্গেই ঘটেনি। ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সঙ্গেও ঘটেছে। তারাও কন্টেনার সমেত জাহাজ ব্রিটেনে ফেরত পাঠিয়ে দিয়েছে। তবে ব্রিটেন কেন বর্জ্যবোঝাই কন্টেনার পাঠাল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+