শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণ! স্যাভোয় সিনেমার সামনে উদ্ধার বোমা
ফের বিস্ফোরণ শ্রীলঙ্কায়। তবে এদিন উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
ফের বিস্ফোরণ শ্রীলঙ্কায়। তবে এদিন উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার কলম্বোয় স্যাভয় সিনেমার কাছে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে একটি বাইক বোমাকে কেন্দ্র করে।

রবিবাসরীয় শ্রীলঙ্কায় পর পর ৬ টি বিস্ফোরণের পর সোমবারও একটি বিস্ফোরমের খবর আসে। এরপর গোটা শ্রীলঙ্কা জুড়ে আরও ৮৭ টি জায়গা থেকে উদ্ধার হতে থাকে বিস্ফোরক। সোমবার সকালেই কলম্বোর বিমানবন্দরে উদ্ধার হয়েছে আইইডি। এরপর এদিন শ্রীলঙ্কার স্যাভয়সিনেমা হলের সামনে থেকে উদ্ধার হয় বোমা।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় আরও এক বড়সড় বিস্ফোরণ ঘটানোর গোপন ছক কষছে জঙ্গিরা, এমন তথ্য শ্রীলঙ্কাকে জানানো হয়েছে ভারতের তরফে। এদিকে, গোটা শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে।তাতেই উদ্ধার হয়েছে এই বিস্ফোরক।












Click it and Unblock the Notifications