শ্রীলঙ্কায় হামলায় মৃত বেড়ে ৩৫৯, হামলা ঠিক দুই ঘণ্টা আগে সতর্ক করেছিল ভারত

ইস্টারের দিন শ্রীলঙ্কায় জঙ্গি হানার ঘটনায় মৃত বেড়ে হয়েছে ৩৫৯ জন। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা নিয়ে অনেকেই সন্দিহান।

ইস্টারের দিন শ্রীলঙ্কায় জঙ্গি হানার ঘটনায় মৃত বেড়ে হয়েছে ৩৫৯ জন। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা নিয়ে অনেকেই সন্দিহান। এরই মধ্যে উঠে এসেছে যে ভারত হামলার দুই ঘণ্টা আগেও শ্রীলঙ্কা সরকারকে ইনপুট পাঠায় যে জঙ্গি হামলা হতে পারে তাদের দেশে।

শ্রীলঙ্কায় হামলায় মৃত বেড়ে ৩৫৯

ভারত বারবার সেই সপ্তাহে এবং হামলার দিন শ্রীলঙ্কা সরকারকে ইনপুট পাঠিয়েছিল। ভারতে আইএসআইএস এক সন্দেহভাজন গ্রেফতারের পর তার কাছ থেকে পাওয়া ইনপুটের ওপরে ভিত্তি করেই ভারত সতর্ক করেছিল শ্রীলঙ্কা সরকারকে। তবে ইন্টেলিজেন্সের ব্যর্থতায় তা আটকানো সম্ভব হয়নি।

সন্দেহভাজন জানিয়েছিল, শ্রীলঙ্কায় কীভাবে হামলাকারীকে ট্রেনিং দেওয়া হয়। আইএস মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে জাহরান হাশিম নামে একজনকে দেখা গিয়েছে। যার মাধ্যমে হামলা চলেছে বলে আইএস স্বীকার করেছে।

আইএসের মুখপত্র আল আমাকে বলা হয়েছে, শ্রীলঙ্কায় খ্রিস্টানদের ওপরে যে হামলা চলেছে তা আইএসের যোদ্ধারা চালিয়েছে। শ্রীলঙ্কা সরকারও ইন্টেলিজেন্সের খামতির কথা স্বীকার করে নিয়েছে। নিউজিল্যান্ডে মসজিদে হামলার পাল্টা হিসাবে যে শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে, সেই কথাও বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+