আড়িপাতা বিতর্ক : হোয়াটসঅ্যাপের নয়া দাবিতে ফের শোরগোল

আড়িপাতা বিতর্কে কেন্দ্র সরকারের অভিযোগ সরাসরি খারিজ করল সোশ্যাল নেটওয়ার্কিং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ইজরায়েলি সংস্থা যে তাদের ব্যবহার করে আড়ি পেতেছে তা গত অক্টোবরে হোয়াটসঅ্যাপ ফাঁস করেছিল। এবং তারপরই এই ঘটনায় বিরোধী দল কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করায়।

আড়িপাতা বিতর্ক : হোয়াটসঅ্যাপের নয়া দাবিতে ফের শোরগোল

যার প্রেক্ষিতে জবাবদিহি চায় কেন্দ্র। জিজ্ঞাসা করা হয়, কেন সাম্প্রতিক সময়ে সংস্থার সঙ্গে একাধিক বৈঠকের পরও তা কেন্দ্রকে জানানো হয়নি। যার পাল্টা হোয়াটসঅ্যাপ দাবি করেছে, গত মে মাসেই ভারতীয় সরকারকে এই বিষয়ে অবগত করা হয়েছিল।

হোয়াটসঅ্যাপের বক্তব্য, আমাদের মূল উদ্দেশ্য হোয়াটস্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করা। গত মে মাসেই একটি নিরাপত্তা বিষয়ক সমস্যা সমাধান করা হয় এবং ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করা হয়।

প্রসঙ্গত দুদিন আগেই খবর ছড়ায়, ভারত, আমেরিকা সহ মোট কয়েকটি দেশের উচ্চপদে থাকা সরকারি আধিকারিক ও সেনা কর্তার হোয়াটসঅ্যাপের ওপর নজরদারি চালানো হয়েছে। ঠিক কী কারণে এই নজরদারি তা ঠিক স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, এর পিছনে কোনও কূটনৈতিক অভিসন্ধি থাকতে পারে। এবং এজন্য ইজরায়েলের হ্যাকিং টুল ডেভলপার এনএসও গ্রুপের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ একটি মামলা দায়ের করেছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তাদের কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল। যার ফাঁকফোকর খুঁজে বের করেই এই হ্যাকিং চালানো হয়েছে। এবং এই বিষয়ে তারা ভারত সরকারকে গত মে মাসেই অবগত করেছিল বলে হোয়াটসঅ্যাপ নতুন করে দাবি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+