ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম রাশিয়ান স্পুটনিক ভি , জানাচ্ছে সমীক্ষা
ওমিক্রনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে স্পুটনিক ভি
ক্রমশই জোরালো আকার ধারণ করছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। রেহাই মিলছে না কোভিডের আর একটি ভ্যারিয়েন্ট ডেল্টা থেকেও। হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। নয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে স্পুটনিক ভি। ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার টিকার থেকে দু’গুন বেশি কাজ করে রাশিয়ার স্পুটনিক ভি। এমনটাই উঠে এল এক নয়া তথ্যে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিজেস লাজারো স্প্যালানজানি ইনস্টিটিউট এবং গামেলেয়া সেন্টারের একদল বিশেষজ্ঞ এক যৌথ প্রচেস্টায় একটি গবেষণা করেন। সেখানে দেখা গেছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে লড়তে স্পুটনিক ভি সবথেকে ভালো কাজ করে। যা হাসপাতালে ভর্তি ও গুরুতর অসুস্থতার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়। রাশিয়ার তৈরি এই স্পুটনিক ভি ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিনের থেকে অনেক বেশি কার্যকরী।
গামেলেয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফাইজারের থেকে ২.১ গুন বেশি কাজ করে রাশিয়ার স্পুটনিক ভি। টিকা দেওয়ার ঠিক ৩ মাস পরে এই ভ্যাকসিন কাজ করে ২.৬ গুন বেশি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, 'mix and match’ পদ্ধতির অংশ হিসাবে ওমিক্রনের বিরুদ্ধে মডার্না ভ্যাকসিন স্পুটনিক ভি টিকার থেকে অনেক কম কাজ করে। কিন্তু পাশাপাশি এও জানানো হয়, কোভিডের বিরুদ্ধে মডার্না ভ্যাকসিন অনেকটাই কার্যকরী।
গবেষণায় উঠে এল আরও এক তথ্য। দেখা গেছে, mix and match বা হেটেরোলগাস বুস্টিং হল অন্যান্য ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ানোর প্রধান পথ। যারা ইতিমধ্যে স্পুটনিক লাইট নিয়েছেন তাঁদের শরীরে অন্যদের থেকে রোগ প্রতিরোগের ক্ষমতা বেশি করে গড়ে উঠেছে। যা ফাইজারের বুস্টার যা মার্কিন সংস্থার আবিষ্কার টিকার থেকেও বেশি ক্ষমতা প্রদান করবে। আরডিআইএফ জানিয়েছেন, ৩ মাসে ফাইজারের থেকে ২৯ শতাংশ বেশি কার্যকরী স্পুটনিক ভি।
গামলেয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ জানান ,২০২১ সালের করা গবেষণায় উঠে এসেছে নয়া নয়া তথ্য। যেখানে দেখা গেছে করোনার নয়া ভ্যারিয়েন্টের বিশ্বে ওমিক্রনের বিরুদ্ধে লড়তে অন্যান্য ভ্যাকসিনের তুলনায় স্পুটনিক ভির একটি বিরাট ভুমিকা রয়েছে। যেটি মাত্র ১৪ দিনে উচ্চতর অ্যান্টিবডি প্রদান করবে মানব শরীরে।
আর্জেন্টিনার একদল গবেষকরা জানিয়েছেন, রাশিয়ায় আবিষ্কৃত স্পুটনিক ভি টিকা নেওয়ার পর কোভিডের থেকে সুরক্ষিত থাকা অনেকটাই সুরক্ষিত হয়ে যায়। যার ফলে অ্যান্টিবডিগুলির ক্ষমতা আরও সক্ষম হয়ে ওঠে।












Click it and Unblock the Notifications