মলদ্বীপের পদক্ষেপে উদ্দীপ্ত! বাংলাদেশে ইন্ডিয়া আউট অপারেশন শুরু বিএনপির

গত নভেম্বরে মলদ্বীপে মহঃ মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সেখানে ভারত বিরোধিতা জোরদার হয়েছে। চিন সফর থেকে ফিরে প্রেসিডেন্ট মুইজ্জু ভারতকে সেদেশ থেকে সেনা প্রত্যাহারে ১৫ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন। মলদ্বীপে এই পদক্ষেপে উদ্দীপ্ত হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী বিএনপি। সম্প্রতি বাংলাদেশে আওয়ামী লিগের ব্যাপক জয়ের পরে ভারত বিরোধী প্রচার আরও জোরদার করেছে বিরোধী বিএনপি।

মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু অবশ্য সেখানে ভারতপন্থী ইব্রাহিম মহঃ সোলিহকে পরাজিত করেছেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে তেমনটি হয়নি। ভোটের আগে বিএনপি দিল্লিতে গিয়ে ভারতের কাছে আওয়ামী লিগ নিয়ে নানা অভিযোগ করে। যদিও সেই সময় ভারত বাংলাদেশ নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে। যার জেরে কার্যত বিনা বাধায় চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা।

maldives and bangladesh

বিদেশ থেকে প্রকাশিত এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান অপারেশন ইন্ডিয়া আইট শুরু করেছেন। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি।

বাংলাদেশের বিএনপি একটি ইসলামপন্থী দল। যাদের সঙ্গে আমেরিকার সম্পর্কও খুব বেশি ভাল নয়। সেই পরিস্থিতিতে বিএনপি বাংলাদেশে অপারেশন ইন্ডিয়া আউট শুরু করেছে। বিএনপির নেতা-কর্মীরা তাদের দেশে ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশকে ধ্বংস করছে এমন স্লোগান দিয়ে একটা শ্রেণির মানুষকে উস্কানি দিচ্ছে। এব্যাপারে তারা দলের এক্স হ্যান্ডেলকেও ব্যবহার করে। বাংলাদেশে হওয়া ভারত বিরোধী আন্দোলনকে নেপালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিএনপি কর্মীরা তাদের প্রচারে বলছে, ভারত তাদের বন্ধু নয়। তারা একাত্তরে সাহায্য করার নামে তাদের দেশের বাঙালির মূল্যবান জিনিসপত্র লুট করেছে। এই অবস্থায় ভারতকে বয়কট করা তাদের অধিকার বলেও জানিয়েছে বিএনপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+