বারে বসে মদ না পেয়ে রেগে গেল 'ভূত'! বিশ্বাস না হলে ভিডিওটি দেখুন
শুধু মানুষের না, বারে বসে মদ না পেলে রাগ ধরে 'ভূত'দেরও। আরে হাসছেন যে, বিশ্বাস না হলে এই ভিডিও ফুটেজে তার হাতে নাতে প্রমাণ রয়েছে।
শনিবার রাত। সারা সপ্তাহের খাটাখাটুনির পর বারে বসে শান্তিতে একটু মদ খাবেন। এমন সময় বারটেন্ডার যদি আপনাকে গ্লাস দিতে দেরি করে, মাথাটা তো গরম হবেই। [(Video) গীর্জায় চোখ খুললেন 'যীশু খ্রিস্ট', কিংকর্তব্যবিমূঢ় ভূত বিশারদরা!]
শুধু মানুষের না, একই পরিস্থিতিতে রাগ ধরে 'ভূত'দেরও। আরে হাসছেন যে, বিশ্বাস না হলে এই ভিডিও ফুটেজে তার হাতে নাতে প্রমাণ রয়েছে।
নিউ ইয়র্কের একটি পাব-এর সিসিটিভি-র ক্যামেরায় ধরা পড়েছে একটি মুহূর্ত যেখানে রেস্তোরাঁর টেবিল থেকে গ্লাস রহস্যজনকভাবে ডিগবাজি খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। হোটেল মালিকের দাবি অবশ্য পুরো দোষটাই চাপিয়েছেন 'ভূত'-এর উপর। [(ছবি) কবর থেকে বের করে মৃত আত্মীয়ের "মেক-ওভার"! এটাই প্রথা এখানে!]
শনিবার রাতে ৭ টা নাগাদ এই ঘটনাটি ঘটে। রেস্তোরাঁর মালিকের কথায়, এই প্রথমবার নয়, তিন মাস আগে এই রেস্তোরাঁ চালু হওয়ার পর থেকেই এই ধরনের নানা ভৌতিক ঘটনা ঘটছে।
তাঁর কথায়, "একবার টেবিলে রাখা ৬টা শ্যাম্পেন গ্লাস হাওয়ায় ভাসছিল। আমরা দেখেও অত গা করিনি। তারপর এক কর্মী বললেন তিনি যখন ট্রেতে করে গ্লাস নিয়ে হাঁটছিলেন তখন তাঁর মনে হয় কেউ যেন তলা দিয়ে ট্রেতে ধাক্কা মারে, সব গ্লাসগুলি এধার ওধার ছিটকে পড়েছিল।" [(ছবি) এ এক অন্য 'ড্র্যাকুলা', গল্প নয় সত্যি!]
এরকম আরও অনেক ঘটনা আছে, তবে শনিবার প্রথমবার এই ধরনের ঘটনা আসলে ক্যামেরায় ধরা পড়ল।
রেস্তোরাঁর মালিকের কথায়, বারবার এই ধরনের একাধিক ঘটনা ঘটায় কর্মীরাও স্বাভাবিকভাবে খুব আতঙ্কে রয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভূতবিশারদের সাহায্য নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications