প্যারিসে 'স্পাইডারম্যান' এর আট বছরের কারাদণ্ড
'স্পাইডারম্যান' এর কথা কে না জানেন, হলিউড চলচ্চিত্রের একটি জনপ্রিয় চরিত্র এটি। তাছাড়া এই চরিত্রের কার্টুন, সিরিয়ালও আছে। এটি একটি কাল্পনিক কমিক চরিত্র, মার্ভেল কমিকসের তৈরি করা জনপ্রিয় সুপারহিরো।
ফ্রান্সে 'স্পাইডারম্যান' নামে পরিচিত একজন ছবি চোরকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, তাঁর বিরুদ্ধে প্যারিসের মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে পাঁচটি চিত্রকর্ম চুরির অভিযোগ রয়েছে।
তার প্রকৃত নাম ভিজেরান টমিক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তাঁর দুজন সহকারীও রয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে চুরি যাওয়া ছবিগুলোর দামের সমপরিমাণ অর্থ, এগারো কোটি ডলার জরিমানা করা হয়েছে।
২০১১ সালে গ্রেফতার হওয়ার পর মিস্টার টমিক বলেছিলেন, তিনি মাটিস, পিকাসো, ব্রাক, লেজির ও মডিগলিয়ানির আঁকা এই ছবিগুলো চুরি করেছিলেন, কারণ সেগুলো তাঁর পছন্দ ছিল। ছবিগুলো আর উদ্ধার করা যায়নি কখনো।













Click it and Unblock the Notifications