অনলাইনে অর্ডার শুক্রাণুর, ব্রিটিশ মহিলা ‘ইবেবি’র জন্ম দিয়ে নজির গড়লেন
অনলাইনে অর্ডার শুক্রাণুর, ব্রিটিশ মহিলা ‘ইবেবি’র জন্ম দিয়ে নজির গড়লেন
মা হওয়ার স্বপ্ন প্রত্যেক মহিলাদেরই থাকে। নিজের মধ্যে তিলে তিলে একটি শিশুকে বড় করে তোলার আকাঙ্খা সব নারীদের জীবনেই থাকে। ৩৩ বছরের এক মহিলা দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার বাসনায় অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুক্রানু ও গর্ভধারনের কিট কিনে 'ইবেবি’ প্রসব করলেন।

অনলাইনে শুক্রাণু কিনে জন্ম নেয় ইডেন
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, নিজে নিজে গর্ভধারণ করার আগে ওই মহিলা ক্রমাগত ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখেছেন। তিনি তাঁর শিশুর নাম রেখেছেন ইডেন। ইংল্যান্ডের টিসাইডের নানথ্রপের বাসিন্দা স্টিফেনি টেলর যখন সিদ্ধান্ত নেন এ তিনি দ্বিতীয় সন্তান প্রসব করবেন কিন্তু বেসরকারি প্রজনন ক্লিনিকের খরচা দেখে তাঁর মাথায় হাত পড়ে যায় এবং তিনি হয়ত কোনওদিন দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না বলে স্টিফেনি চিন্তা করতে শুরু করে দেন।

জাস্ট অ্যা বেবি অ্যাপ
যদিও এরপরই স্টিফেনি খুঁজে পান জাস্ট অ্যা বেবি অ্যাপ, যেখান থেকে তিনি শুক্রাণু ও গর্ভধারণের কিট অর্ডার করে কেনেন। স্টিফেনি জানিয়েছেন যে শুক্রানু দাতা তাঁর বাড়িতে এসে শুক্রানু দিয়ে যান এবং প্রথম চেষ্টাতেই স্টিফেনি অন্তঃসত্ত্বা হয়ে যান। তিনি জানান যে তাঁর সন্তান সত্যি অনলাইন শিশু এবং অবশ্যই চমৎকার ছাড়া এটা সম্ভব ছিল না। স্টিফেনি এও জানিয়েছেন যে যদি তাঁর তথ্য প্রযুক্তির ব্যাপারে জ্ঞান না থাকত তবে হয়ত ইডেন এখানে থাকত না। এখন স্টিফেনি আবার মা হতে পেরে খুবই খুশী এবং যে পদ্ধতিতে তাঁর সন্তান পৃথিবীতে এসেছে তার জন্য তিনি গর্বিত।

স্টিফেনির প্রথম সন্তানের নাম ফ্র্যাঙ্কি
স্টিফেনি ও তাঁর প্রাক্তন-সঙ্গীর একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম ফ্র্যাঙ্কি, আগামী মাসে তার পাঁচ বছর বয়স হবে। কিন্তু স্টেফনি চাননি ফ্ল্যাঙ্কি তাঁর একমাত্র সন্তান হোক এবং তাঁর ছেলের জীবনে প্রভাব পড়ুক এরকম অসুখী সম্পর্কও চাননি স্টিফেনি। তাই নিজের পরিবারকে পূর্ণ করার জন্য তিনি প্রজনন ক্লিনিকের সন্ধান করছিলেন কিন্তু সেখানকার খরচ ১.৬১ লক্ষের বেশি শুনে তিনি চিন্তায় পড়ে গিয়েছিলেন। স্টিফেনি অ্যাপের মাধ্যমে শুক্রাণু দাতার সঙ্গে যোগাযোগ করেন এবং তিন সপ্তাহ ধরে মেসেজে কথা বলার পর গত বছরের জানুয়ারিতে ওই দাতা শুক্রাণু দিয়ে যান। গত বছরের ১৫ অক্টোবর স্টিফেনি ইডেনের জন্ম দেন এবং সন্তান জন্মের বিষয়টি টেক্টট করে তাঁর শুক্রাণু দাতাকে জানান।

স্টিফেনির পরিবার খুশি
স্টিফেনির মা ও তাঁর বোন খুবই খুশি। স্টিফেনির বাবা বিষয়টি বুঝতে একটু সময় নিলেও তিনি পরে তাঁর মেযের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। স্টিফেনি এও জানিয়েছেন যে তাঁর ছেলে ইডেন যদি ভবিষ্যতে শুক্রণু দাতার সঙ্গে দেখাও করতে চান তাতে তাঁর কোনও সমস্যা নেই। অন্যদিকে, নিজের নাম প্রকাশে অনিচ্ছুক শুক্রাণু দাতা বলেছেন, 'স্টিফেনি দারুণ এক মহিলা এবং তিনি যদি ভবিষ্যতে আরও সন্তানের মা হতে চান তবে আমি আবার আমার শুক্রাণু দান করতে রাজি রয়েছি।'
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications