দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী! শি জিনপিং-এর সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা
তিনদিনের ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদিন সন্ধেয় দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে যোগ দেবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও। তবে এই দুই রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক হবে কিনা তা নিয়ে জানা না গেলেও, বৈঠকের সম্ভাবনা নিয়ে জল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী মোদীকে এদিন বিমানবন্দরে স্বাগত জানান, দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট পল শিপোকোসা মাশাতিলে। ২০১৯ সালের পর থেকে এটিই প্রথম ব্যক্তিগত ব্রিকস সম্মেলন।

- বিদেশ সচিব বিনয় কোয়াত্রাকে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি সোমবার বলেছেন, প্রধানমন্ত্রীর সফরসূচি এথনও তৈরির পর্যায়ে রয়েছে। পূর্ব লাদাখের কিছু অংশে ভারতীয় ও চিনের সেনা মুখোমুখি অবস্থানের কারণে শি জিনপিং-এর সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
- এপ্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে গতমাসে জাতীয় নিরাপত্তা উপদেষাট অজিত দোভাল জোহানেসবার্গে ব্রিকস দেশগুলির একটি বৈঠকের ফাঁকে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। যদি এবার দুই শীর্ষ নেতার বৈঠক হয়, তাহলে ২০২০ সালে চিন-ভারত সীমান্তে অচলাবস্থা শুরুহওয়ার পরে এটি তাঁদের মধঘ্যে প্রথম বৈঠক হবে।
- জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর আনুষ্ঠানিক ব্যস্ততা শুরু স্থানীয় সময় বিকেল ৪ টেয়। ভারতীয় সময়ের নিরিখে যা সন্ধে সাড়ে সাতটায়। বিকেল সাড়ে চারটেয় প্রধানমন্ত্রী মোদীর ১০ মিনিটের ভাষণের পরেই চিনের প্রেসিডেন্ট ভাষণ দেন।
- বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশের প্রতিনিধিত্বকারী ৪০টির বেশি দেশ ব্রিকস সম্মেসনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।
- প্রধানমন্ত্রী মোদী শীর্ষ সম্মেলনে রওনা হওয়ার সময় বলেছিলেন, তিনি আশা করছেন, এই বৈঠক সকল সদস্যদের ভবিষ্যত সহযোগিতার ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য একটি কার্যকর সুযোগ প্রদান করবে।












Click it and Unblock the Notifications