অযোধ্যায় রাম মন্দির নির্মাণে আসছে রাবণের দেশের বিশেষ উপহার, কী পাঠাচ্ছে শ্রীলঙ্কা

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে আসছে রাবণের দেশের বিশেষ উপহার, কী পাঠাচ্ছে শ্রীলঙ্কা

অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে,তার জন্য রাবণের দেশ থেকে আসছে বিশেষ উপহার। শ্রীলঙ্কা হাইকমিশনের তরফ থেকে জানানো হয়েছে সেখনকার সীতা আলয়ের বিশেষ পাথর পাঠানো হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য সীতাকে হরণের পর রাবণ এখানেই তাঁকে বন্দি করে রেখেছিলেন। এই পাথর নিয়ে আসার খবরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুসম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে মনে করছে কূটনৈতিক মহল। এই পাথর পাঠানোর কথা টুইট করে জানিয়েছেন শ্রীলঙ্কার হাই কমিশনার মিলিন্দা মোরগোডা

রাম মন্দির নির্মাণে শ্রীলঙ্কার উপহার

রাম মন্দির নির্মাণে শ্রীলঙ্কার উপহার

রাম মন্দির নির্মাণে এবার বিশেষ উপহার পাঠাচ্ছে শ্রীলঙ্কা। আসছে বিশেষ ধরনের পাথর। রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়ে যেখানে রেখেছিলেন সেখানকার পাথর পাঠানো হচ্ছে অযোধ্যার রাম মন্দির নির্মাণে। যেখানে রাবণ সীতাকে হরণ করে রেখেছিলেন। সেখানেই সীতা প্রতিদিন রামের উপাসনা করতেন। রাবণের হাত থেকে যাতে তাঁকে গ্রুত রাম উদ্ধার করে নিয়ে যান তার জন্য প্রার্থনা করতেন। সেই জায়গাটিকে সীতা আলয় বলা হয়ে থাকে। সেখানে সীতার একটি মন্দিরও রয়েছে। সেখান থেকেই পাথর আসছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার হাইকমিশনার।

রাম মন্দির নির্মাণের ঐতিহাসিক রায়

রাম মন্দির নির্মাণের ঐতিহাসিক রায়

২০২০ সালেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ঐতিহাসিক রায় দেয় শীর্ষ আদালত। দীর্ঘ কয়েক দশকের বিতর্কের অবসান ঘটায় শীর্ষ আদালত। অবশেষে অযোধ্যার বিতর্কিত জমি যে রাম মন্দিরই ছিল সেটা জানিয়েছে শীর্ষ আদালত। বাবরি মসজিদের জন্য পৃথক জমি দেওয়া হয়েছে। সেখানে বাবরি মসজিদ তৈরি হবে বলে জানিয়েছেন শীর্ষ আদালত। করোনা পরিস্থিতির মধ্যেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য একটি ট্রাস্টও গঠন করা হয়েছে।

রাম মন্দিরে নকশা চূড়ান্ত

রাম মন্দিরে নকশা চূড়ান্ত

ইতিমধ্যেই রাম মন্দিরের নকশা চূড়ান্ত হয়ে গিয়েছে। রাম মন্দির নির্মাণের জন্য রাম ভক্তদের কাছ থেকে দান সংগ্রহ শুরু হয়ে গিয়েছে। শ্রীরাম েলখা ইট দিয়ে তৈরি হচ্ছে রাম মন্দির। এমন ভাবে তার নকশা তৈরি করা হয়েছে জোরাল কোনও ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হবে না সেই রাম মন্দির। গোটা দেশের একাধিক নদী থেকে জল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে রাম মন্দিরের অভিষেকের জন্য। শুভক্ষণে শিবের পুজো সেরে তারপরে রাম মন্দিরের ভূমি পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতিশ্রুতি পূরণ

প্রতিশ্রুতি পূরণ

২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার আসে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মোদী ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুিত পূরণ করেছেন। সেই ইস্যুকে সামনে রেখেই একাধিক রাজ্যে ভোট প্রচার করেছে মোদী সরকার। এমনকী বঙ্গেও রাম মন্দির ইস্যুতে প্রচার চালিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+