প্রধানমন্ত্রী-প্রতিরক্ষা মন্ত্রী'র ফোন Hacked! পেগাসাসের সাহায্যে গোপন তথ্য হাতানোর চেষ্টা
ফের একবার সংবাদ শিরোনামে পেগাসাস! ফাঁস বড়সড় কেলেঙ্কারি। স্পেনের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী'র মোবাইল ফোন পেগাসাসের মাধ্যমে হ্যাক করার চেষ্টা। এমনটাই স্পেনিস সরকারের তরফে জানানো হয়েছে। আর এই খবর সামনে আসার পরেই বি
ফের একবার সংবাদ শিরোনামে পেগাসাস! ফাঁস বড়সড় কেলেঙ্কারি। স্পেনের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী'র মোবাইল ফোন পেগাসাসের মাধ্যমে হ্যাক করার চেষ্টা। এমনটাই স্পেনিস সরকারের তরফে জানানো হয়েছে। আর এই খবর সামনে আসার পরেই বিতর্কে তুঙ্গে।
শুধু তাই নয়, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও খবর। তবে এই ঘটনা সামনে আসার পরেই বিতর্ক।

ভারতে পেগাসাস বিতর্ক সামনে আসে
গত কয়েকবছর আগে ভারতে পেগাসাস বিতর্ক সামনে আসে। দেশের একাধিক কেন্দ্রীয়মন্ত্রী সহ সমাজের বিভিন্ন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিদের উপর আড়ি পাতার অভিযোগ উঠেছিল। এমনকি রাজ্যে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনেও আড়ি পাতার অভিযোগ ওঠে। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয় দেশজুড়ে। আর সেই বিতর্কের মধ্যেই এবার স্পেনের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী উপরেও আড়ি পাতার অভিযোগ।

দুবার প্রধানমন্ত্রীর ফোন হ্যাকের চেষ্টা!
সে দেশের মন্ত্রিসভার সদস্য জানিয়েছেন, গত বছর মে মাসে দুবার প্রধানমন্ত্রী pedro Sanchez-এর মোবাইল ফোন হ্যাক করার চেষ্টা করা হয়। আর তা করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ হাতানোর চেষ্টা করা হচ্ছিল বলেও দাবি ওই সদস্যের। ইতিমধ্যে এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

অবৈধ ভাবে প্রধানমন্ত্রীর ফোনে নজরদারির চেষ্টা
মন্ত্রিসভার ওই সদস্য আরও বলেন, সম্পূর্ণ পরিকল্পনা করে অবৈধ ভাবে প্রধানমন্ত্রীর ফোনে নজরদারির চেষ্টা করা হচ্ছিল। বিদেশী কোনও শক্তি এর পিছনে রয়েছে বলেও মনে করা হচ্ছে। তবে সবচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও এক সূত্রে জানা যাচ্ছে। যদিও প্রথমবার কিছু তথ্য হ্যাক হয়েছে বলে দাবি।
ঘটনার পরেই সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কাতালান স্বাধীনতাকামী আন্দোলনের সঙ্গে যুক্ত ৬০ জনের বেশি সদস্য ইজরায়েলের 'এনএসও' গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যারে আক্রান্ত হয়েছে। একবার নয়, একাধিকবার হয়েছে বলেও জানিয়েছে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ সিটিজন ল্যাব এমনটাই জানাচ্ছে।
তবে স্পেনের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর মোবাইল হ্যাক করার খবর সামনে আসার পরেই চরম বিতর্ক তৈরি হয়েছে।

কিন্তু কি এই পেগাসাস?
পেগাসাস একটি আড়ি পাতার সফটওয়্যার। অনেকে বলেন গোয়েন্দা সফটওয়্যার। এর সাহায্যে যে কোনও ডিভাইসকে খুব সহজেই ট্র্যাক করা যায়। মোবাইল ফোন হ্যাক করে হ্যাকার এই সফটওয়্যার ঢুকিয়ে দিতে পারে। আর তা একবার ঢুকিয়ে দিতে পারলেই ওই ফোনের যাবতীয় তথ্য হ্যাকারের হাতে চলে আসবে। এমনকি প্রয়োজনে ব্যক্তির কথাও শুনে নিতে পারবে হ্যাকার। ফোনের মালকিন এই বিষয়ে কিছুই জানতে পারবেন না।












Click it and Unblock the Notifications