স্পেনের জরুরী স্বাস্থ্যসেবা অধিকর্তার শরীরেও এবার করোনার থাবা

স্পেনের জরুরী স্বাস্থ্যসেবা অধিকর্তার শরীরেও এবার করোনার থাবা

ক্রমেই করোনা সংকটে আরও তলিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। চিনের পর করোনার থাবায় এক এক করে জেরবার হয়েছে ইংল্যান্ড থেকে শুরু করে ফ্রান্স, ইতালিও। তীব্র সংকটে আমেরিকাও।

এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাত হাজেরও বেশি মানুষ

এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাত হাজেরও বেশি মানুষ

একইসাথে কয়েকদিন ধরেই করোনা ত্রাসে স্তব্ধ হয়েছে স্পেনও। সূত্রের খবর, এখনও পর্যন্ত করোনার থাবায় প্রায় ৭,৩৪০ জন প্রাণ হারিয়েছেন। একইসাথে এখনও পর্যন্ত ৮৫,১৯৫ জন করোনায় আক্রান্ত। করোনাকে ঠেকাতে কোনও প্রতেষ্টারই খামতি রাখছে না প্রশাসন, কিন্তু তাতেো রোখা যাচ্ছে না এই মারণ ভাইরাসের হত্যালীলা।

ফার্নান্দো সাইমনের শরীরে করোনার থাবা

ফার্নান্দো সাইমনের শরীরে করোনার থাবা

এবার স্পেনের জরুরী স্বাস্থ্যসেবা অধিকর্তার শরীরেও থাবা বসালো করোনা। সূত্রের খবর, স্বাস্থ্য সতর্কতা ও জরুরী পরিস্থিতির সমন্বয় কেন্দ্রের পরিচালক ফার্নান্দো সাইমনের শরীরে করোনা লক্ষণ দেখা দিলে তাঁর ডাক্তারী পরীক্ষা করা হয়। তাতেই তাঁর শরীরে করোনা জীবাণু দেখতে পাওয়া যায়। এদিকে স্পেনে আক্রান্তদের মধ্যে ১৬,৭৮০ জন সুস্থ হয়েছেন বলেও জানা যাচ্ছে।

লকডাউনে আগের থেকে অনেকটাই কমেছে করোনার প্রাদুর্ভাব

লকডাউনে আগের থেকে অনেকটাই কমেছে করোনার প্রাদুর্ভাব

স্বাস্থ্য আধিকারিক মারিয়া জোসে সিয়েরার এক সরকারি বিবৃতি অনুসারে, লকডাউনের জেরে আগের থেকে খানিক উন্নতি হয়েছে স্পেনের। খানিক সামাল দেওয়া গেছে মহামারিকেও। বর্তমানে সেখানে প্রতিদিন মাত্র ১২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে করোনা, যেখানে কয়েকদিন আগেও প্রায় ২০ শতাংশ হারে বাড়ছিল করোনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+