নিজেদের থিম ওয়েডিং-এ গাধাকে সাদা-কালো রং করে জেব্রা সাজিয়ে সমালোচনার মুখে স্পেনের দম্পতি
আজকাল থিম ওয়েডিং-এর ছড়াছড়ি। কিন্তু সেই থিম ওয়েডিং করতে গিয়ে স্পেনে সম্প্রতি বিপত্তি ঘটালেন এক দম্পতি।
আজকাল থিম ওয়েডিং-এর ছড়াছড়ি। কিন্তু সেই থিম ওয়েডিং করতে গিয়ে স্পেনে সম্প্রতি বিপত্তি ঘটালেন এক দম্পতি।
ব্যাপারটা কী ঘটেছিল?

ওই দম্পতি ঠিক করেছিল তাঁরা তাঁদের বিয়েতে সাফারির উপরে থিম ওয়েডিং পালন করবে কিন্তু সেটা করতে গিয়ে তাঁরা যা করে বসলেন, তাতে প্রবল রুষ্ট হন দেশের আপামর পশুপ্রেমী।
খবরটি সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই উড়ে আসে সমালোচনার বাণ
দক্ষিণ-পশ্চিম স্পেনের ক্যাডিজে তাঁদের বিবাহ অনুষ্ঠানে দু'টি গাধাকে সাদা-কালো রং করে জেব্রা হিসেবে পেশ করা হয় এবং ওই দু'টি প্রাণীর ছবি নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। খবরের সূত্রে জানা যায় এঞ্জেল টমাস হেরেরা পেলাইজ নামে একজন স্থানীয় মানুষ ওই জেব্রা-রূপী গাধাদ্বয়ের ছবি তুলে নালিশ করেন পশু অধিকার কর্মীদের কাছে। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্টে এও জানান যে যারা এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে, তারা গাধাকে জেব্রা বানানোর পাশাপাশি কয়েকটি প্লাস্টিক পাখিকেও আসল বলে চালাতে চেয়েছে।
এঞ্জেল বিষয়টি জানান 'মাদার আর্থ' বলে একটি সংস্থাকে এবং তারা অভিযোগ জানায় স্থানীয় কর্তৃপক্ষকে।
ভুয়ো জেব্রার খবরটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াতেও সমালোচিনায় বিদ্ধ হন ওই দম্পতি এবং তাঁদের বিবাহ আসরের উদ্যোক্তারা। "নিজেকে মানুষ ভাবতেও লজ্জা লাগছে," বলেছেন একজন সমালোচক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications