মহাকাশ স্টেশনে পৌঁছে গেল স্পেসএক্স ড্রাগন, সুনীতাদের ফেরা এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা

রবিবার সকালে নাসার ক্রু-10 দল সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) নেমেছে, যা নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।

স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে ভ্রমণ করা এই নতুন দলটি ভারতীয় সময় সকাল ৯:৪০ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছায়।

Sunita Williams

নতুন ক্রুদের স্বাগত

এদিন সুনীতা উইলিয়ামসরা নতুন ক্রুদের স্বাগত জানায় মহাকাশ স্টেশনে। চার সদস্যের ক্রু-10 দলে রয়েছেন - নাসার নভোচারী অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। তাদের আগমনের ফলে মহাকাশ স্টেশনে এখন মোট ১১ জন নভোচারী রয়েছেন।

সুনীতা ও বুচের প্রত্যাবর্তনের দীর্ঘ বিলম্ব

২০২৪ সালের জুনে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে আট দিনের জন্য মহাকাশে পাঠানো হয়েছিল সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে। কিন্তু স্টারলাইনারে হিলিয়াম লিক এবং থ্রাস্টার ত্রুটির কারণে তাদের ফিরে আসা সম্ভব হয়নি। ৯ মাস ধরে তারা সেখানেই রয়েছেন। ফলে শারীরিক সমস্যাও বাড়তে থাকে দুজনের। আর সেই জন্যেই নাসা তাদের জন্য নতুন মহাকাশযানের ব্যবস্থা করতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে তাদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ পর্যন্ত বাড়ি ফেরার প্রস্তুতি!

আগামী বুধবার ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিটে স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলে করে সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর, নাসার নিক হেগ এবং রাশিয়ার আলেকজ়ান্ডার গর্বুনভ পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন। ন'মাস মহাকাশে আটকে থাকার পর অবশেষে এই নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরতে চলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এই দেরির বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প নাসার প্রশাসনিক ব্যর্থতার জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করেছেন এবং দ্রুত এই সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছেন। এই মিশন থেকে নাসা ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা নিচ্ছে, বিশেষ করে মহাকাশ স্টেশনে দীর্ঘ সময় অবস্থানের মত জটিলতা ও মহাকাশযানের প্রযুক্তিগত উন্নতির প্রয়োজনীয়তা নিয়ে এবার নতুন করে পর্যবেক্ষণ হবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+