দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়া ভরকেন্দ্র, ইন্দোনেশিয়ার করোনা সংক্রমণ ছাপিয়ে গেল ভারত-আমেরিকার রেকর্ড
দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়া ভরকেন্দ্র, ইন্দোনেশিয়ার করোনা সংক্রমণ ছাপিয়ে গেল ভারত-আমেরিকার রেকর্ড
গত কয়েক সপ্তাহ ধরেই ইন্দোনেশিয়ায় একটানা বেড়ে চলেছে করোনা উদ্বেগ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে আমেরিকা, ব্রাজিল ও ভারতেও টপকে গিয়েছে এই দেশ। রবিবার সারাদিনে ইন্দোনেশিয়ায় করোনার কবলে পড়েন ৪৫ হাজার ৪১৬ জন মানুষ। যা ভারত, ব্রাজিল ও আমেরিকার থেকে অনেকটাই বেশি। আর তাতেই নতুন করে বাড়ছে আতঙ্ক।

এদিকে বিশ্ব পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে করোনার কবলে পড়েছেন ৩৮ হাজার ৯১ জন।ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন। সেখানে আমেরিকায় করোনা কবলে পড়েছেন ৩৭ হাজার ২৪৫ জন। তবে মোট আক্রান্ত ও মৃত্যুর নিরিখে ইন্দোনেশিয়া এখনও অনেকটাই নীচে রয়েছে। সেদেশে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩১ লক্ষ ৬৬ হাজারের কিছু বেশি মানুষ। মারা গিয়েছেন ৮৮ হাজার ২৭৯ জন।
এদিকে একটানা সংক্রমণ বৃদ্ধিতে চাপ পড়ছে সেদেশের হাসপাতাল গুলির উপরেও। তৈরি হয়েছে শয্যা সঙ্কট। এমতাবস্থায় আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জন্য জরুরি ভিত্তিতে আরও বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। দেশের যেসব অঞ্চলে করোনার সংক্রমণ-মৃত্যু তুলনামূলকভাবে বেশি, সেই সমস্ত জায়গার হাসপাতালগুলিকেই এই কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ায় সংক্রমণ বৃদ্ধির পিছনে করোনার ডেল্টা স্ট্রেনকেই দুষছেন বিশেষজ্ঞরা। এই স্ট্রেনের কারণেই জুলাই মাসে থেকেই দক্ষিণপূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এপিসেন্টার বা ভরকেন্দ্র হিসাবেও উঠে আসছে এই ইন্দোনেশিয়া।












Click it and Unblock the Notifications