দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট
দক্ষিণ কোরিয়ার একটি আদালত এক আদেশে প্রেসিডেন্ট পাক গান হে-কে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে মিজ পাক-কে অভিশংসন করার সিদ্ধান্ত ভোটে পাস হবার পরই এ রায় হয়।
দক্ষিণ কোরিয়ার একটি আদালত এক আদেশে সেদেশের প্রেসিডেন্ট পাক গান হে-কে তার পদ থেকে সরিয়ে দিয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে মিজ পাক-কে দুর্নীতির অভিযোগে অভিশংসন করার এক সিদ্ধান্ত ভোটে পাস হয়।
এর পর আটজন বিচারপতির এক সর্বসম্মত সিদ্ধান্তে পার্লামেন্টের এই অভিশংসনকে সমর্থন দেয়া হলো। আদালত বলেছে, মিজ পাক কার ক্ষমতায় থাকাকালীন পুরো সময় জুড়েই দেশের আইন ও সংবিধান লংঘন করেছেন।
এর পর মিজ পাকের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হতে পারে। কারণ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে রাজনৈতিক সুবিধার বিনিময়ে বিভিন্ন কর্পোরেশনের কাছ থেকে অর্থ আদায় করার ক্ষেত্রে মি পাক তার এক বন্ধু চোই সুন-সিলকে সহযোগিতা করেছেন।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী এখন থেকে ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন হতে হবে।
বিবিসি বাংলায় আরো পড়ুন: বাংলাদেশে হেফাজত নিয়ে কী অবস্থান সরকারের?
মানবতাবিরোধী ঘটনায় শত শত রোহিঙ্গা মুসলিম হত্যা
পাবনায় চার্চের রক্ষীকে কুপিয়ে আহত, আটক তিন
প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে- মিজ পাক এ ব্যাপারে কোন বিবৃতি দেবেন না, এবং তিনি আজই প্রেসিডেন্টের প্রাসাদ ছেড়ে যাচ্ছেন না।
আদালতের রুলিংএর পর মিজ পাকের সমর্থকরা বাইরে বিক্ষোভ করে এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে দু'জন নিহত হয়।
অন্যদিকে তার বিরোধীরা এ খবরে উল্লাস করতে থাকে, এবং কয়েদির পোশাক পরা মিজ পাকের একটি কুশপুত্তলিকা পোড়ায়।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেছেন, সরকারের এখন উচিত হবে অভ্যন্তরীণ এ সংঘাত যেন না ছড়িয়ে পড়ে - তা নিশ্চিত করা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?














Click it and Unblock the Notifications