দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রপতিকে 'মোদী জ্যাকেট' পরিয়ে ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী

এদিন কোরিয়ার প্রেসিডেন্টের হাতে পৌঁছে গেল বন্ধু মোদীর পাঠানো উপহার। খান চারেক মোদী জ্যাকেট।

ভারতে গত জুলাই মাসে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে-ইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর তাঁর পরিহিত জ্যাকেটের প্রশস্তি করেন মুন। মোদীকে জানান, এই জ্যাকেটে তাঁকে বেশ মানিয়েছে। আর এই জ্যাকেটও বেশ সুদৃশ্য। ব্যস এটুকুই। এদিন কোরিয়ার প্রেসিডেন্টের হাতে পৌঁছে গেল বন্ধু মোদীর পাঠানো উপহার। খান চারেক মোদী জ্যাকেট। যা পেয়ে খুশি চেপে রাখতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদীকে।

মোদী জ্যাকেট

মুনকে ঐতিহ্যবাহী হাফ হাতা জ্যাকেট উপহার পাঠিয়েছেন মোদী। সেই উপহার পেয়েই যারপরনাই খুশি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় নিজের খুশি ব্যক্ত করেছেন তিনি।

মোদীকে ধন্যবাদ মুনের

মুন লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে এই উপহার পাঠিয়েছেন। ভারতের চিরাচরিত পোশাকের আধুনিক সংষ্করণ। এটি পরিচিত 'মোদী ভেস্ট' হিসাবে। এটিকে কোরিয়াতেও ভালোভাবে পরা যাবে। আমার দারুণ ফিট হয়েছে।

মুনের প্রতিক্রিয়া

মুন বলছেন, আমার ভারত সফরের সময়ে মোদীকে বলেছিলাম, এই পোশাকে তাঁকে দারুণ লাগছে। সেটাই তিনি পাঠিয়ে দিয়েছেন। আমার মাপের সেলাই করে পাঠিয়েছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।

মোদীকে অভিনন্দন

পাশাপাশি কোরিয়ার সিওল শান্তি পুরস্কার পাওয়ার জন্যও মোদীকে অভিনন্দন জানিয়েছেন মুন। পুরস্কার পাওয়ার পরে মোদী নিজের টুইটারে কোরিয়ান ভাষায় ধন্যবাদ জানান। তা নিয়েও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+