হুন্ডাই ইস্যুতে এস জয়শঙ্করকে ফোন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর
হুন্ডাই ইস্যুতে এস জয়শঙ্করকে ফোন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর
সম্প্রতি গাড়ি-উৎপাদক হুন্ডাই-এর পাকিস্তান শাখা কাশ্মীরের কট্টরপন্থীদের সমর্থন করে ফ্রি কাশ্মীর পোস্ট দিয়েছে। এই পোস্ট সামনে আসার পরই ভারত থেকে প্রতিবাদের ঝড় ওঠে। একাধিক ভারতীয় হুন্ডাই গাড়ি বুকিং বাতিল করেন৷ বিষয়টি এমন জায়গায় পৌঁছই যে ভারত ও দক্ষিণ কোরিয়ার বিদেশনীতিতেও প্রভাব ফেলে। মঙ্গলবার দেশের পররাষ্ট্রমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী তাঁকে ফোন করে হুন্ডাইয়ের পোস্ট নিয়ে দুঃখ প্রকাশ করেছেন৷

সম্প্রতি কাশ্মীরে লড়াই চালিয়ে যাওয়া সন্ত্রাসবাদী লোকেদের সমর্থনে দাঁড়িয়ে টুইট করা হয়েছে পাকিস্তান হুন্ডাইয়ের পষ থেকে৷ এই বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুং ইউই-ইয়ং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে জানিয়েছেন যে তাঁরা এই 'অপরাধের জন্য অনুতপ্ত' একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দেশের জনগণকে বিদেশ মন্ত্রী এই তথ্য দিয়েছেন৷ পাকিস্তান হুন্ডাইয়ের পোস্ট সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত৷ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করে বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সিউলে ভারতীয় রাষ্ট্রদূতও দক্ষিণ কোরিয়া সরকারের কাছে একই বার্তা পৌঁছে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুং ইউই-ইয়ং-এর কাছ থেকে একটি ফোন পেয়েছেন এবং হুন্ডাই ইস্যুতে দুজনের আলোচনা হয়েছে৷
মঙ্গলবার টুইটে এস জয়শঙ্কর জানিয়েছেন, 'আজ দক্ষিণ কোরিয়ার চুং ইউই-ইয়ং-এর কাছ থেকে একটি ফোন পেয়েছি। দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি হুন্ডাই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিদেশ মন্ত্রকের আধিকারিক মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, 'আমরা তথাকথিত কাশ্মীর সংহতি দিবসে হুন্ডাই পাকিস্তানের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখার পর সিউলে আমাদের রাষ্ট্রদূত হুন্ডাই সদর দফতরের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এরকম পোস্টের ব্যাখ্যা চেয়েছিলেন। আপত্তিকর পোস্টটি পরে সরিয়ে দেওয়া হয়েছিল। কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৭ই ফেব্রুয়ারি ২০২২ তারিখে তলব করেছিল।
বাগচি আরও জানিয়েছেন, হুন্ডাই পাকিস্তানের কাশ্মীর নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে তীব্র অসন্তোষ জানানো হয়েছিল। এবং বিশেষভাবে হাইলাইট করা হয়েছিল যে এই বিষয়টি ভারতের আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত বিষয়ে কোনও আপস করা হবে না৷ আমরা আশা করি যে কোম্পানি এই সমস্যাগুলিকে সঠিকভাবে মোকাবিলা করার জন্য যথাযথ ব্যবস্থা নেবে।












Click it and Unblock the Notifications