নরহত্যাকারী : চার বছরে কিমের রোষের বলি ৭০ জন

সিওল, ৯ ০জুলাই : স্বৈরতন্ত্রী শাসক হিসাবে এর আগেই সারা দুনিয়ায় পরিচিত হয়েছেন উত্তর কোরিয়ার একচ্ছত্র শাসক কিং জং উন। ক্ষমতার নেশায় মেতে তিনি নানা অনৈতিক কাজ করেছেন। সম্প্রতি উত্তর কোরিয়ায় এই সৈরাচারী শাসকের আর এক কীর্তি সামনে এল।

কচ্ছপের দেখভাল পছন্দ না হওয়ায় প্রাণ গেল সেই খামারের পর্যবেক্ষকের। সম্প্রতি কিম নিজেই খামারের পশুপালন পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন, কিছু বাচ্চা কচ্ছপ খাবার-জল না পেয়ে মারা গিয়েছে। খামারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ওই এলাকায় বিদ্যুতের সমস্যা থাকায় জলের সমস্যা হয়। তাতে বড় কচ্ছপগুলি মানিয়ে নিতে পারলেও ছোট কচ্ছপের মধ্যে কিছু মারা গিয়েছে।

নরহত্যাকারী : চার বছরে কিমের রোষের বলি ৭০ জন


এই ব্যাখ্যা পছন্দ হয়নি শাসক কিমের। জানা গিয়েছে, কিং বেরিয়ে আসার পরই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ওই খামার পর্যবেক্ষকের দেহ। একইসঙ্গে উত্তর কোরিয়ার একটি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত ৭০ জন সরকারি কর্মীর প্রাণ গিয়েছে কিম জং উনের রোষের কারণে।

এর আগে নিজের পিসেমশাইকে কুকুর লেলিয়ে মেরে ফেলেছিলেন কিম। কিছুদিন আগে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিশ্বাসঘাতকতার দায়ে প্রাণ হারান। মিসাইলের সামনে রেখে নিমেষে উড়িয়ে দেওয়া হয় হাইওন ইয়োঙ্গ চোল নামের ওই প্রতিরক্ষামন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+