বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ডেল্টা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর হতে পারে ওমিক্রন! বলছেন আফ্রিকার গবেষকরা
করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রণ নিয়ে আতঙ্কে বিশ্ব। আফ্রিকাতে পাওয়া নয়া এই স্ট্রেন ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে ছড়িয়েও পড়েছে। সেখানে দাঁড়িয়ে একাধিক দেশ ইতিমধ্যে বিভিন্ন সতর্কমূলক ব্যবস্থা নিয়েছে। সতর্ক ভারতও।
Omicron Variant Could outcompete Delta: করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রণ নিয়ে আতঙ্কে বিশ্ব। আফ্রিকাতে পাওয়া নয়া এই স্ট্রেন ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে ছড়িয়েও পড়েছে। সেখানে দাঁড়িয়ে একাধিক দেশ ইতিমধ্যে বিভিন্ন সতর্কমূলক ব্যবস্থা নিয়েছে। সতর্ক ভারতও।
আর এই পরিস্থিতিতে নতুন করে আশঙ্কার কথা শোনাচ্ছে আফ্রিকার বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ডেল্টা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর হতে পারে ওমিক্রণ ভ্যারিয়েন্ট।

গোটা বিশ্বজুড়ে হৈচৈ
গত কয়েকদিন আগেই ওরিয়েন্ট ভাইরাসের খবর সামনে আসে। আর এরপরেই কার্যত গোটা বিশ্বজুড়ে হৈচৈ তৈরি হয়ে যায়। শেয়ার মার্কেট পড়ে যায়। আর এই খবর সামনে আসতেই একাধিক দেশ একাধিক পদক্ষেপ নেয়। শুধু তাই নয়, আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশ রীতিমত তাঁদের সীমান্ত বন্ধ করে দেয়। এমনকি বিমান পরিষেবাও বন্ধ হয়ে যায়। বিশ্বজুড়ে গবেষকদের একটাই চিন্তা, ভ্যাকসিন নেওয়ার পরেও কি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে নয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা দিয়েছে। হাই রিস্ক বলে ব্যাখ্যা করেছে।

ডেল্টাকে কে পিছনে ফেলবে?
আর এই আতঙ্কের মধ্যেই আফ্রিকার National Institute of Infectious Diseases (NICD)-এর অধিকর্তা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, আমাদের এখন একটাই চিন্তা ডেল্টাকে কে পিছনে ফেলবে? বিসেষ করে বিশ্বে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এই প্রশ্ন বার ওঠে। এমনটাই দাবি আফ্রিকার ওই সংস্থার গবেষকদের। তবে তাঁদের মতে, এই ভ্যারিয়েন্ট এক বিশেষ ভ্যারিয়েন্ট।

হাসপাতালগুলির উপর চাপ বাড়তে পারে
যদি আগামিদিনে প্রমাণ হয় যে ওমিক্রণ ডেল্টার মোকাবিলায় যদি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে তাহলে আগামিদিনে হাসপাতালগুলির উপর চাপ বাড়বে। এমনকি ভ্যাকসিন নেওয়ার পরেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় কিংবা অন্যান্য ভেরিয়েন্টের তুলনায় যদি এর লক্ষন অনেক বেশী হয় তাহলে এই মুহূর্তে বিষয়টি নিয়ে ভাবার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি গবেষকদের। আফ্রিকার ডাক্তাররা জানাচ্ছেন, ওমিফ্রনে আক্রান্ত হলে শুকনো কাসি, জ্বর সহ আরও বেশ কয়েকটি লক্ষ্ণ দেখা যেতে পারে।

চতুর্থ ওয়েভ আসতে পারে
কয়েকটি দেশে সংক্রমণ বাড়লেও মূলত করোনা আক্রমনের গ্রাফ গোটা বিশ্বেই নীচের দিকে। যেভাবে মৃত্য দেখেছিল বিশ্বের মানুষ তা এখন অতীত। কিন্তু নতুন করে ওমিক্রণ সামনে আসার পরেই আতঙ্কের প্রহর গুনছে বিশ্বের মানুষ। গবেষকদের আশঙ্কা, করোনার নয়া এই ভ্যারিয়েন্টের কারনে চতুর্থ ওয়েভ দেখবে না তো বিশ্বের মানুষ। যদিও প্রতি মুহূর্তে পরুস্থিতির উপর নজর রাখছেন গবেষকরা।












Click it and Unblock the Notifications