Bangladesh: বঙ্গবন্ধুর ৩২ নম্বরে বাড়িতে উদ্ধার হাড়গোড়! সত্যিই আয়নাঘর আছে নাকি? বাড়ছে রহস্য

Bangladesh: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকায় মিলল হাড়গোড়ের একাধিক অংশ। গত ২৪ ঘণ্টায় আগে অর্থাৎ রবিবার ওই বাড়িতে 'রহস্যজনক' আয়নাঘর আছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এমনকি মাটির তলায় একাধিক ফ্লোর আছে বলেও দাবি করা হয়। সেই মতো তল্লাশি অভিযান শুরু হয়। দমকল জল সরিয়ে আয়নাঘরের খোঁজ চালায়। কিন্তু কিছুই পাওয়া যায়নি।

সারাদিন শুধু জলই বার করেছে। এর মধ্যেই সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। আর এরপরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সে দেশের (Bangladesh) সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ সোমবার সকালে হঠাত করেই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে পৌঁছে যান সিআইডি'র আধিকারিকরা।

Mujibar Rahma

গোটা বাড়ি জুড়ে চলে তল্লাশি অভিযান। আর সেই অভিযান চলাকালীন বাড়ির এলাকা থেকে হাড়গোড়ের একাধিক অংশ পান সে দেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। এরপরেই ওই এলাকা ঘিরে দেওয়া হয়েছে। তবে উদ্ধার হওয়া হাড় আদৌতে কার এবং কীসের তা এখনও স্পষ্ট নয়। সমস্ত হাড়ের টুকরো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই তা পরীক্ষা করে দেখা হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গিয়েছে। সেগুলির মানুষের নাকি অন্য কোনও প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়। উদ্ধার করে সেগুলিকে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। উদ্ধার হওয়া হাড়গোড় মানুষের নাকি অন্য কোনও প্রাণীর তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

অন্যদিকে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান সে দেশের বহুল প্রচারিত সংবাদমাধ্যম 'প্রথম আলো'কে জানিয়েছেন, উদ্ধার হওয়া হাড় কীসের তা স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে দেশে। নতুন করে 'আয়না ঘরে'র তত্ত্ব উঠে আসছে।

স্থানীয়দের কথায়, যাকে যখন মনে হতো এই আয়নাঘরেই ঘুম করে দেওয়া হতো। আর খোঁজ মিলত না। বাংলাদেশে বুকে শেখ হাসিনা সরকারের তত্ত্ব উঠে আসার পর থেকে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই আয়নাঘর। এমনকী ইউনূসের মুখে আয়নাঘরের কথা শোনা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+