শান্তির পথে সমাধান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের বার্তা মোদীর

আবার নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ। দুই রাষ্ট্রনায়কের করমর্দন। একে অপরকে আলিঙ্গন করা। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়েও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছেন নরেন্দ্র মোদী। সেই সম্মেলনের ফাঁকেই দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে। দুজনের মধ্যে দ্বিপাক্ষিক ছোট বৈঠক হয়েছে বলেও খবর। আর সেখানেই মোদীর কথায় আবার উঠে এসেছে রাশিয়া - ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ।

narendra modi and vladimir putin

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। এই কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে বলেন, " আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ পথেই সমাধান সম্ভব। শান্তি ও স্থায়িত্ব ফেরাতে সব প্রয়াসকে সমর্থন জানাই।" এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া - ইউক্রেন যুদ্ধ নিয়ে মত প্রকাশ করেছিলেন। ভারত একটি নির্দিষ্ট পক্ষে অবস্থান করছে। ভারত শান্তির পক্ষে রয়েছে সব সময়। এই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সাড়ে তিন মাসের মাথায় নরেন্দ্র মোদী ফের রাশিয়া সফরে গেলেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরেও গিয়েছিলেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। যুদ্ধে নিহত শিশুদের সমাধিস্থলে গিয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন৷ সেখানে একটি খেলনা রেখে এসেছিলেন তিনি। ইউক্রেন প্রেসিডেন্ট মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে কথা বলতে অনুরোধও করেছিলেন৷

আড়াই বছর হয়ে গিয়েছে। রাশিয়া - ইউক্রেন যুদ্ধ থামেনি। ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা যুদ্ধবিধ্বস্ত। এদিন ফের আলোচনার মাধ্যমে যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

এদিন ভ্লাদিমির পুতিনকে মোদী বলেন, ব্রিকসে ভারত - রাশিয়া সহযোগিতাকে আমরা বেশি গুরুত্ব দিই৷ দুই দেশ এই ব্রিকস প্রতিষ্ঠাতা সদস্য৷ বিদেশমন্ত্রীরা নিয়মিত তাঁদের মধ্যে যোগাযোগ রাখেন। বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক বৃদ্ধি দেখা গিয়েছে।

মোদী ও পুতিন সাক্ষাতের পরেই একে অপরের সঙ্গে হাত মেলান। হাত ধরা অবস্থাতেই দুজনে ছবি তোলেন। একে অপরকে জড়িয়েও ধরেন। দুই দিনের সফরে রাশিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+