শপিং মলে জওয়ানের এলোপাথারি গুলিতে মৃত কমপক্ষে ১২
শপিং মলে জওয়ানের এলোপাথারি গুলিতে মৃত কমপক্ষে ১২
ভিড়ে ঠাসা শপিংমলে হঠাৎ করে এলোপাথারি গুলি জওয়ানের। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের নাখন রতচসীমা প্রদেশের কোরাট শহরে। সূত্রের খবর জওয়ান সেনা ছাউনি থেকে হামভি চুরি করে শপিংমলে হাজির হয়েছিল। সেখানে গিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তাতে কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন জওয়ানের পোশাক পরা এক ব্যক্তি শপিং মলে ঢুকে মেশিনগান চালাতে শুরু করে। গুলিতে যে ১২ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে এক বাইক আরোহী এবং গাড়ির চালকও রয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিস। তবে এখনও জওয়ানকে ধরা যায়নি বলে খবর।












Click it and Unblock the Notifications